Advertisement
E-Paper

খাবার না খেয়ে খেলা! মায়ের বকুনিতে গলায় স্কুলের টাইয়ের ফাঁস দিয়ে নিজেকে শেষ করল বালক

পুলিশ সূত্রে খবর, মৃত বালক তৃতীয় শ্রেণির ছাত্র। মায়ের বকাবকির কারণেই রাগে ওই বালক নিজেকে শেষ করে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৩ ১৪:২৭
representative photo of deadbody

—প্রতীকী চিত্র।

মায়ের বকুনির কারণে রাগে নিজেকে শেষ করল ন’বছরের এক বালক। ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুরের। শনিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

পুলিশ সূত্রে খবর, মৃত বালক তৃতীয় শ্রেণির ছাত্র। স্কুল থেকে বিকেলে বাড়ি ফেরার পর তাকে খাবার দিয়েছিলেন তার মা। তার ভাই খেতে শুরু করে। কিন্তু খাবার ফেলে রেখে সাইকেল নিয়ে খেলতে যায় বালকটি।

বালকের সঙ্গে সঙ্গে যান তার মা। খাবার না খেয়ে খেলার জন্য বালককে বকেন তিনি। রাগে সে দিন রাতেও কিছু খায়নি বালকটি। বাড়ির শৌচাগারে গিয়ে গলায় স্কুলের টাইয়ের ফাঁস দিয়ে ওই বালক আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। ওই বালক আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত ডিসি অশোক কুমার সিংহ।

Uttar Pradesh body Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy