Advertisement
E-Paper

মৃত্যুর আগে ত্বিশাকে পার্লারে দেখা গিয়েছিল! উদ্ধার সিসিটিভি ফুটেজ, ভোপালের তরুণীকে ঘিরে রহস্য আরও ঘনীভূত

তদন্তকারী সূত্রে খবর, যে সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে সেটি তদন্তের দিশা বদলে দিতে পারে। মৃত্যুর আগে ত্বিশা কোথায় কোথায় গিয়েছিলেন, তার একটি তালিকা তৈরি করছে পুলিশ। তার মধ্যে পার্লারের এই ফুটেজ তদন্তকারীদের হাতে আসায় শোরগোল পড়ে গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১৮:৩১
CCTV shows Twisha Sharma at beauty parlour hours before death

আর কী দেখা গেল উদ্ধার সিসিটিভি ফুটেজে? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভোপালের ত্বিশা শর্মার মৃত্যুর ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আর সেই সিসিটিভি ফু়টেজই খতিয়ে দেখা শুরু হয়েছে। ওই ফুটেজে দেখা গিয়েছে ত্বিশা একটি পার্লারে মাথা মাসাজ করাচ্ছেন। গত ১২ মে ত্বিশা ওই পার্লারে যান। সেখানে তিন ঘণ্টা ছিলেন বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। ঘটনাচক্রে, তার কয়েক ঘণ্টা পরেই ত্বিশার দেহ উদ্ধার হয়। আর এখান থেকেই ত্বিশার মৃত্যুর ঘটনায় রহস্য আরও বেড়েছে।

তদন্তকারী সূত্রে খবর, যে সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে সেটি তদন্তের দিশা বদলে দিতে পারে। মৃত্যুর আগে ত্বিশা কোথায় কোথায় গিয়েছিলেন, তার একটি তালিকা তৈরি করছে পুলিশ। তার মধ্যে পার্লারের এই ফুটেজ তদন্তকারীদের হাতে আসায় শোরগোল পড়ে গিয়েছে। ফুটেজে দেখা গিয়েছে, আরাম করে বসে রয়েছেন ত্বিশা (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তার পর সেখান থেকে আরও কোথাও গিয়েছিলেন কি না, যদি গিয়ে থাকেন, তা হলে কোথায় গিয়েছিলেন, এখন সেগুলিই খুঁজে বার করার চেষ্টা করছেন তদন্তকারীরা। পার্লার থেকে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই ত্বিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

গলায় দড়ি দেওয়ার কারণে ত্বিশার মৃত্যু বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যদিও ত্বিশার পরিবার দাবি করেছে, তাঁর শরীরে বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে। ত্বিশাকে খুন করা হয়েছে বলে তাদের দাবি। পণের জন্য ত্বিশার উপর অত্যাচার করা হত বলেও অভিযোগ পরিবারের। শুক্রবার মধ্যপ্রদেশ হাই কোর্ট ত্বিশার দ্বিতীয় বার ময়নাতদন্তের অনুমতি দিয়েছে। দিল্লি এমসে তাঁর ময়নাতদন্ত হবে। প্রসঙ্গত, ত্বিশার মৃত্যুর পর থেকেই তাঁর স্বামী সমর্থ সিংহ পলাতক ছিলেন। শুক্রবার তিনি জবলপুর আদালতে আত্মসমর্পণ করতে যান। কিন্তু আদালত থেকে তাঁকে বলা হয় ভোপালে আত্মসমর্পণ করতে হবে।

Death Case Bhopal Dowry Death cctv footage
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy