পহেলগাঁও কাণ্ডের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে কূটনৈতিক লড়়াই। এই লড়াইয়ের অঙ্গ হিসাবেই পাক নাগরিকদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, পাকিস্তানিদের দেওয়া ভারতের বৈধ ভিসা ২৭ এপ্রিল থেকে বাতিল বলে ধার্য করা হবে। তার পর থেকেই ভারত ছাড়তে থাকেন ভিসা নিয়ে এ দেশে আসা পাকিস্তানিরা। এই তালিকায় রয়েছে পাকিস্তানের এক কিশোর-কিশোরীও, যাঁরা অসুস্থ দিদাকে দেখতে দিল্লিতে মামাবাড়িতে এসেছিল। কিন্তু পরিস্থিতির ফেরে মাকে ভারতে রেখেই পাকিস্তানে ফিরতে হচ্ছে তাদের।
দাদার বয়স জ়ৈনব। বয়স ১১। আর বোনের বয়স জানিশ। বয়স ৮। কয়েক দিন আগেই অসুস্থ দিদাকে দেখতে দিল্লিতে মামাবাড়িতে আসে দু’জন। তাদের মা ভারতের নাগরিক। বর্তমান পরিস্থিতিতে ভারতের কাউকে পাকিস্তানে যেতে নিষেধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এমনকি ভারতের যে সকল নাগরিক ও দেশে রয়েছেন, তাঁদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মাকে মামাবাড়িতে রেখেই ফিরতে হচ্ছে ওই ভাই-বোনকে।
আরও পড়ুন:
পাকিস্তানে ফেরার সময় দু’জনেরই চোখে জল। জ়ৈনবের কথায় “মাকে ছাড়া বাঁচতে পারব না।” আর বোন জানিস বলছে, “ভিতরে খুব কষ্ট হচ্ছে। জানি না আমরা দু’জন এ বার কী করে থাকব।” বয়সে ছোট হলেও তারা জানে কী কারণে তাদের ভিসা বাতিল করা হয়েছে। দু’জনেই চায় পহেলগাঁওয়ে যারা নিরীহ মানুষদের গুলি করে মেরেছে, সেই জঙ্গিদের শাস্তি হোক। তারা এটাও চায় যে, তাদের মাকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেওয়া হোক। কূটনৈতিক টানাপড়েনে আপাতত মাকে ছাড়়াই পাকিস্তানে ফিরছে জ়ৈনব-জানিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা