পাকিস্তান সুপার লিগের ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ড্রোন হামলা। সব ম্যাচ অন্যত্র সরিয়ে দিতে বাধ্য হল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান সুপার লিগের একটি ম্যাচ বৃহস্পতিবার হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। সেই ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। ম্যাচের নতুন তারিখ পরে জানানো হবে। পাশাপাশি লিগের বাকি ম্যাচগুলিও রাওয়ালপিন্ডি থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে।
পিএসএলের দুই দল পেশোয়ার জ়ালমি এবং করাচি কিংসের ম্যাচ ছিল বৃহস্পতিবার। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে রাত ৮টা থেকে তা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকালে আচমকা স্টেডিয়ামে ড্রোন হামলা হয় বলে অভিযোগ। সূত্রের খবর, ড্রোন হামলার কারণে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের একাংশ ভেঙে পড়েছে। ফলে সেখানে আপাতত আর ম্যাচের আয়োজন করা যাবে না। পিসিবি জানিয়েছে, পিএসএলের যে ক’টি ম্যাচ বাকি আছে, তা করাচি স্টেডিয়ামে হবে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতের ড্রোন হামলাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম।
আরও পড়ুন:
শুধু রাওয়ালপিন্ডি নয়, পিএসএলের সব ম্যাচই করাচিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাক ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘাতের আবহ তৈরি হয়েছে, তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত। পাকিস্তানের অন্য শহরগুলির চেয়ে করাচিকে তুলনামূলক নিরাপদ বলে মনে করা হচ্ছে। নিয়ন্ত্রণরেখার কাছে যে সীমান্ত সংলগ্ন অঞ্চলে সংঘর্ষ চলছে, করাচি তা থেকে অনেকটা দূরে।
বৃহস্পতিবার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও সেগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
পাকিস্তানের বেশ কয়েকটি শহরে বৃহস্পতিবার ভারত থেকে ড্রোন হামলা হয়েছে বলে অভিযোগ। সংবাদ সংস্থা পিটিআই পাকিস্তানি সেনার মুখপাত্র আহমেদ শরিফ চৌধরির বক্তব্য প্রকাশ করেছে। তিনি জানিয়েছেন, লাহৌর, গুজরানওয়ালা, বাহওয়ালপুর, রাওয়ালপিন্ডির মতো শহরে ভারতের ড্রোন ধ্বংস করা হয়েছে। এ বার উত্তেজনার আঁচ লাগল ক্রিকেটেও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা