ভারতের প্রত্যাঘাতের পর ভারত-পাক সীমান্তে উত্তেজনা বেড়েছে। পঞ্জাব ও রাজস্থানে জারি হয়েছে ‘হাই অ্যালার্ট’। সেই আবহে বৃহস্পতিবার ভোরে কড়া নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন এক যুবক। সেটাই কাল হল। সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল তাঁর।
বিএসএফের বিবৃতি অনুসারে, বৃহস্পতিবার ভোররাতে পঞ্জাবের ফিরোজপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এক পাকিস্তানি নাগরিক। বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে তাঁর। বিএসএফের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, অনুপ্রবেশকারী রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। তখনই তাঁকে দেখে ফেলেন সীমান্তরক্ষীরা। কিন্তু অভিযোগ, তাঁরা যুবককে এগোতে বারণ করা সত্ত্বেও তিনি শোনেননি। ধীর পায়ে কাঁটাতারের দিকে এগোচ্ছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে বাধ্য হন সীমান্তরক্ষীরা।
আরও পড়ুন:
এর আগে গত রবিবার পঞ্জাবের গুরদাসপুরে ভারতে অনুপ্রবেশের সময় এক পাকিস্তানি নাগরিককে আটক করেছিল বিএসএফ। দরিয়া মনসুর সীমান্ত চৌকির কাছে একটি ঝোপে লুকিয়ে ছিলেন তিনি। তাঁর কাছে পাকিস্তানের পরিচয়পত্রও মিলেছে। মহম্মদ হুসনাইন নামে ওই যুবক বর্তমানে পঞ্জাব পুলিশের হেফাজতে রয়েছেন। তারও আগে, রাজস্থানে একই ভাবে সীমান্ত পেরিয়ে ঢোকার সময় এক জন পাক রেঞ্জারকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে অনুমান, গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন তিনি। তাঁকে এখনও জিজ্ঞাসাবাদ করছে বিএসএফ।
প্রসঙ্গত, পহেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাত হিসাবে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ন’টি এলাকায় জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারত। তার পর থেকেই উত্তেজনা বেড়েছে সীমান্তে। পাকিস্তানের সীমান্তবর্তী দুই রাজ্য পঞ্জাব এবং রাজস্থানে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। দুই রাজ্যেই সমস্ত পুলিশকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। যে কোনও পরিস্থিতির মোকাবিলায় সতর্ক থাকতে বলা হয়েছে বায়ুসেনাকেও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা