Advertisement
E-Paper

জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ফের গ্রেফতার দীপ

প্রজাতন্ত্র দিবসে দিল্লির লালকেল্লায় হিংসার ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত দীপ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ১৭:৪২
দীপ সিধু।

দীপ সিধু।

দীপ সিধুকে নিয়ে নতুন নাটক। গ্রেফতার হওয়ার প্রায় ২ মাস পর শনিবার জামিন পেয়েছিলেন অভিনেতা। কিন্তু সেই জামিন মেলার কয়েক ঘণ্টার মধ্যেই ভিন্ন একটি মামলায় ফের তাঁকে গ্রেফতার করা হল।

শনিবার সকালে দিল্লির আদালত তাঁকে জামিন দেয় বলে জানায় সংবাদ সংস্থা এএনআই। প্রজাতন্ত্র দিবসে দিল্লির লালকেল্লায় হিংসার ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত দীপ। ৯ ফেব্রুয়ারি সকালে পঞ্জাবের জিরাকপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ দল।

কেন্দ্রের নতুন ৩ কৃষি আইনের বিরোধিতা করে দিল্লির উপকণ্ঠে কৃষকদের যে বিক্ষোভ চলছে, তাকে সমর্থন করেছিলেন দীপ। এমনকি প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর নিয়ে মিছিলেও ছিলেন তিনি। সে দিন লালকেল্লায় যে হামলা হয়, তার প্রেক্ষিতে দীপের বিরুদ্ধে একটি এফআইআর করে ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ। তার প্রেক্ষিতে জামিন মেলার পর ফের দীপকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।

arrest deep sindhu laal kella
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy