Advertisement
E-Paper

জঙ্গি দমনে ঢাকার পাশে দিল্লি

প্রতিবেশী বাংলাদেশে মৌলবাদীদের চোরাগোপ্তা হামলায় উদ্বিগ্ন দিল্লি। আর সেই কারণে আপৎকালীন ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও বাড়ানোর পথে হাঁটছে তারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০১৬ ০৩:১৪

প্রতিবেশী বাংলাদেশে মৌলবাদীদের চোরাগোপ্তা হামলায় উদ্বিগ্ন দিল্লি। আর সেই কারণে আপৎকালীন ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও বাড়ানোর পথে হাঁটছে তারা।

বুধবার ও দেশের বিদেশসচিবের সঙ্গে বৈঠকের পর ঢাকায় বিদেশসচিব এস জয়শঙ্কর বলেন, ‘‘মৌলবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্নে ভারতের জোরালো সমর্থনের কথা জানাতেই আমি এসেছি।’’ এই ঘটনাগুলির পিছনে আইএস (ইসলামিক স্টেট) এবং আল কায়দার হাত থাকার বিষয়টি যাচাই করে দেখতে চাইছে নয়াদিল্লি। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গেও কথা হয়েছে ভারতীয় প্রতিনিধিদের। মার্কিন দূতাবাস সূত্রে বলা হয়েছে, বাংলাদেশে সন্ত্রাস রোধে ভারতের উদ্যোগ এবং চিন্তাভাবনার সঙ্গে ওয়াশিংটন সহমত। মার্কিন এই বিবৃতিকে গুরুত্বপূর্ণ বলে মানছে দিল্লি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy