গত বছর আরসিবি-র ট্রফি উচ্ছ্বাসের সময় ১১ সমর্থকের মৃত্যুর ঘটনা এখনও তাজা। তার মধ্যেই আবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। অবৈধ দুই কর্মী স্টেডিয়ামের সিসিটিভির তার কেটে দিলেন। বিষয়টি সামাল দেওয়া গেলেও কী ভাবে তাঁরা সুরক্ষিত জায়গায় ঢুকে কাজটি করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। বেঙ্গালুরুতে প্লে-অফের ম্যাচ দেওয়া হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু বনাম গুজরাত ম্যাচের দিন। পুলিশের দাবি, স্টেডিয়ামের সিসিটিভি ক্যামেরা নজরদারির দায়িত্বে যে সংস্থা, তাদের দুই কর্মী মঞ্জুনাথ এবং আব্দুল কালাম অবৈধ ভাবে স্টেডিয়ামের সিসিটিভি সার্ভার ঘরে ঢুকে পড়েন। তারা একটি নিষ্ক্রিয় কার্ড কাজে লাগিয়েছিলেন। বৈধ পাস কারও কাছেই ছিল না। তবু নিরাপত্তা ভেঙে ভেতরে ঢুকতে অসুবিধা হয়নি।
ভেতরে গিয়ে তারা ফাইবার এবং আরও কিছু তার কেটে দেন। সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের গুরুত্বপূর্ণ জায়গার সিসি ক্যামেরাগুলি নিষ্ক্রিয় হয়ে যায়। তার মধ্যে প্রবেশের গেট, কনকোর্স এলাকা, ডি কর্পোরেট স্ট্যান্ড এবং স্টেডিয়ামজুড়ে বিভিন্ন জায়গায় লাগানো ক্যামেরা ছিল। ফলে সিসি ক্যামেরা দিয়ে স্টেডিয়ামের গুরুত্বপূর্ণ জায়গার নজরদারি বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি টের পেয়েই বিকল্প ব্যবস্থা নেয় পুলিশ। প্রযুক্তির সাহায্যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সময়ের ফুটেজও পুনরুদ্ধার করা হয়। পরে কাবন পার্ক থানায় অভিযোগ জানানো হয়। তদন্ত চলছে। দুই কর্মীকেও হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে কেন তাঁরা এ কাজ করেছিলেন। এর নেপথ্যে কোনও জঙ্গি এবং অপরাধমূলক সংগঠন জড়িয়ে রয়েছে কি না তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
কিছু দিন আগেই স্টেডিয়ামের বাইরে টিকিটের কালোবাজারি হচ্ছিল। তা পুলিশ ধরে ফেলে। চন্দ্রশেখর নামে এক ক্যান্টিনকর্মীকে গ্রেফতার করা হয়। তাঁর থেকে ১০০টি টিকিট পাওয়া যায়, যা তিনি বহুগুণ দামে বিক্রি করছিলেন।
আরও পড়ুন:
পর পর দু’টি ঘটনায় চিন্নাস্বামী স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও আরসিবি-র আর কোনও ম্যাচ নেই এই মাঠে। তারা বাকি দু’টি হোম ম্যাচ খেলবে রায়পুরে। তবে প্লে-অফ খেলতে চিন্নাস্বামীতে ফিরতে হতে পারে। ফাইনালও হতে পারে গত বারের চ্যাম্পিয়নদের ঘরের মাঠে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১৭:১৫
‘এক-একটা ছবি তুলতে ১০০ টাকা করে নেব’, খুদে ভক্তদের কাছে দাবি বৈভবের -
১৭:১০
ক্রিকেট ছেড়ে পুলিশে! আহত এনগিডিকে গ্রিন করিডর করে মাত্র ১১ মিনিটে হাসপাতালে নিয়ে যান গম্ভীর-কোহলির সেই সতীর্থ -
১৫:৫৪
০, ০, ০, ১, ০! পাঁচ সুপার ওভার খেলে ১ রান করা পুরানকে কোন যুক্তিতে পাঠাল লখনউ, হেরে সাফাই কোচ-অধিনায়কের -
১২:৫০
বিতর্কিত রান আউট হয়ে ক্ষোভ! মেজাজ হারিয়ে শাস্তি কেকেআর ব্যাটার রঘুবংশীর -
১১:৩৪
রিঙ্কুর ইনিংস দেখে এক জনের কথাই মনে পড়ছে বাগ্দত্তার, সাজঘর থেকে কার ভিডিয়ো কল ম্যাচের নায়কের বাড়িতে?