ভারত এবং পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধ করতে মধ্যস্থতা করতে চাইছে আমেরিকা। এই পরিস্থিতিতে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট একটি বিবৃতি দেন। তাঁর বক্তব্য, “এই মুহূর্তে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যার জন্য মার্কিন বিদেশসচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিয়ো উদ্বিগ্ন হয়ে পড়েছেন।” তিনি আরও বলেন, “আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান, যত তাড়াতাড়ি সম্ভব উত্তেজনা হ্রাস পাক। ট্রাম্প অনেক আগে থেকেই জানতেন যে, এই দু’টি দেশের মধ্যে কয়েক দশক ধরে উত্তেজনা চলছে। তবে, উভয় দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক রয়েছে। মার্কো রুবিয়ো দু’দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখে এই সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা করছেন।”
দুই দেশের মধ্যে উত্তেজনার প্রশমন চাইছে ওয়াশিংটন। সেই বার্তাই দিয়েছেন রুবিয়ো। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই ভারতের উদ্দেশে পাশে থাকার বার্তা দিয়েছিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নিন্দা করেছিলেন। জানিয়েছিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা ভারতকে সমর্থন করে। তবে ওই হামলায় সমস্ত যোগ অস্বীকার করে পাকিস্তান। আমেরিকা প্রথম থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক আলোচনার বার্তা দিয়ে এসেছে। কিন্তু পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, বুধবার হোয়াইট হাউসে ভারত-পাকিস্তান সংঘাত এবং দু’দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, “এটা ভীষণ ভয়াবহ।” তার পরেই চলতি পরিস্থিতিতে নিজের অবস্থান ব্যাখ্যা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি উভয়কে (ভারত এবং পাকিস্তান) নিয়েই চলতে পারি। আমি ওদের খুব ভাল করে জানি। আমি চাই তারা থামুক। আশা করি তারা এখন থামতে পারবে।” এই সূত্রেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চান বলে জানান ট্রাম্প। তিনি আরও বলেন, “দুই দেশের সঙ্গেই ভাল সম্পর্ক রয়েছে। যদি আমি কোনও সাহায্য করতে পারি, তবে আমি তা করব।” এর আগে ট্রাম্প আশাপ্রকাশ করেছিলেন যে, দ্রুত এই সংঘাত থামবে। বলেছিলেন, “আমার আশা খুব দ্রুত এটা থামবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা