বাবা রিকশাচলক। অনেক কষ্ট করে মেয়েকে পড়াশোনা করিয়েছিলেন তিনি। সম্প্রতি একটি বেসরকারি সংস্থায় চাকরিও পেয়েছিলেন তরুণী। চাকরির সুবাদে সংস্থা থেকে তাঁকে লন্ডনে পাঠানো হচ্ছিল। প্রথম বার বিমানে চড়া, প্রথম বার বিদেশে যাওয়া, এই বিষয়গুলি নিয়ে অত্যন্ত উচ্ছ্বলিত ছিলেন গুজরাতের হিম্মতনগরের তরুণী পায়েল খটিক। কিন্তু তাঁর স্বপ্ন অধরাই থেকে গেল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংসারে অভাব অনটন দেখে বড় হয়েছিলেন পায়েল। বাবা সুরেশভাই খটিক কন্যার উচ্চশিক্ষার জন্য দিনরাত খেটে গিয়েছেন। রিকশা চালিয়ে কন্যার পড়াশোনার খরচ চালিয়েছেন। তাঁকে উপযুক্ত করে তুলেছিলেন। পায়েলও অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন। পড়াশোনা শেষ করে তিনি একটি নামী বেসরকারি সংস্থায় চাকরি পেয়েছিলেন।
আরও পড়ুন:
পরিবার সূত্রে খবর, নতুন চাকরি পাওয়া নিয়েও খুব উচ্ছ্বস্তি ছিলেন পায়েল। তার উপর তাঁকে লন্ডনে পাঠানো হচ্ছে সংস্থা থেকে এই খবর পাওয়ায় আরও উচ্ছ্বসিত হয়েছিলেন। লন্ডনে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে ছিলেন। বৃহস্পতিবার বাবা সুরেশভাই কন্যাকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে আসেন। কিন্তু তার কিছু পরেই খবর আসে বিমান ভেঙে পড়েছে। সেই দুঃসংবাদ বাড়িতে পৌঁছোতেই হাহাকার নেমে আসে খটিক পরিবারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- অহমদাবাদ বিমানবন্দর থেকে ঢিলছোড়া দূরত্বে ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান।
- এয়ার ইন্ডিয়ার ওই বিমানে বহু যাত্রী ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
-
‘বেঁচে আছি, কিন্তু কেউ আমার প্রতিদিনের লড়াইটা দেখতে পান না!’ বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিতের মনের ক্ষত আজও দগদগে
-
অহমদাবাদ বিমান দুর্ঘটনার এক বছর, কারণ নিয়ে এখনও ধোঁয়াশা, তদন্ত এগোল কত দূর
-
ড্রিমলাইনারের জ্বালানি সুইচ নিয়ে কেন বার বার সমস্যা? আমেরিকায় বোয়িং দফতরে পরীক্ষা করে দেখবে ডিজিসিএ
-
অহমদাবাদ দুর্ঘটনার চার দিন পরে এয়ার ইন্ডিয়ার ১১২ জন পাইলট ছুটি নেন, কেন? সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
-
কোনও বোয়িংয়ের জ্বালানির সুইচে সমস্যা নেই! জানাল এয়ার ইন্ডিয়া, দুর্ঘটনার পরই পরীক্ষা করা হয় সব ক’টি বিমানে