আবার এক জঙ্গির বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হল জম্মু ও কাশ্মীরে। সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার রাতে কুপওয়ারাতে ফারুক আহমেদ নামে এক জঙ্গির বাড়ি বোমা বিস্ফোরণে উড়িয়ে দেয় নিরাপত্তাবাহিনী। যদিও ভারতে ‘নিষিদ্ধ’ জঙ্গিগোষ্ঠী লশকর-এ-ত্যায়বার সদস্য ফারুক এখন পাকিস্তানে।
পহেলগাঁও হামলার পর কাশ্মীর জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। গত ৪৮ ঘণ্টায় অন্তত ছয় জঙ্গির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অনন্তনাগ, পুলওয়ামা, সোপিয়ান, কুলগাম— নানা জায়গায় জঙ্গিদের বাড়ি ভাঙার কাজ শুরু করেছে নিরাপত্তাবাহিনী।
পহেলগাঁওয়ে হামলাকারী দুই জঙ্গি আদিল হুসেন ঠোকর এবং আসিফ শেখের বাড়ি শুক্রবার ভেঙে দেওয়া হয়েছিল। গভীর রাতে আদিলের বাড়িটি আইইডি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি, আসিফের বাড়িটি ভেঙে ফেলা হয় বুলডোজ়ার দিয়ে। তার পর শনিবার কুলগামে ভাঙা হয় অন্যতম সন্দেহভাজন জ়াকির আহমেদ গনির বাড়ি। পুলওয়ামায় আহসান আল হক শেখ নামের আরও এক সন্দেহভাজন জঙ্গির বাড়ি ভাঙা হয়েছে।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং এক জন নেপালি নাগরিক। ঘটনার সঙ্গে পাকিস্তানের যোগ আছে বলে অভিযোগ ভারতের। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপও করা হয়েছে ইতিমধ্যে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পড়শি দেশ। হামলার দায় স্বীকার করেছে দ্য রেজ়িসট্যান্স ফোর্স (টিআরএফ), যারা পাক জঙ্গি সংগঠন লশকর-এ-ত্যায়বার শাখা সংগঠন। যদিও পরে তারা বিবৃতি বদল করে। তারা জানায়, পহেলগাঁও হামলার সঙ্গে তাদের কোনও যোগ নেই।
আরও পড়ুন:
তবে পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, জঙ্গিদের খুঁজে বার করে ‘কল্পনাতীত শাস্তি’ দেবে ভারত। তার পর থেকে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে অনন্তনাগ, কুলগাম-সহ উপত্যকার বিস্তীর্ণ অঞ্চলে। ভেঙে ফেলা হচ্ছে একাধিক জঙ্গির বাড়ি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা