Advertisement
E-Paper

এয়ারবাস সি ২৯৫-এর সফল পরীক্ষা গুজরাতে! বায়ুসেনা পাচ্ছে দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক বিমান

সূত্রের খবর, এয়ারবাস এবং টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড যৌথ ভাবে এই বিমান নির্মাণে কাজ করেছে। বায়ুসেনার জন্য এই বিমান তৈরি করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১২:২৯
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

ভারতীয় বায়ুসেনার হাতে এ বার আসতে চলেছে সি ২৯৫ সামরিক বিমান। বুধবারই এই সেনা বিমানের সফল উড়ান পরীক্ষা হয়ে গেল গুজরাতের বডোদরায়। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বিমান দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে এক নতুন মাইলফলক বলেও মনে করা হচ্ছে। ‘মেক ইন ইন্ডিয়া’র অধীনে এই বিমান তৈরি করা হয়েছে।

সূত্রের খবর, এয়ারবাস এবং টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড যৌথ ভাবে এই বিমান নির্মাণে কাজ করেছে। বায়ুসেনার জন্য এই বিমান তৈরি করা হয়েছে। ৪০টি বিমানের বরাত দেওয়া হয়েছে। এই প্রথম সেনার জন্য বিমানের বরাত দেওয়া হল বেসরকারি সংস্থাকে। ওই দুই সংস্থার সঙ্গে আরও ছোট ছোট সংস্থা বিমানের বিভিন্ন সরঞ্জাম তৈরিতে সহযোগিতা করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এয়ারবাস সংস্থা তাদের এক্স হ্যান্ডলে লিখেছে, ভারতীয় বায়ুসেনা, প্রতিরক্ষা মন্ত্রক এবং ভারত সরকারকে ধন্যবাদ আমাদের উপরে আস্থা রাখার জন্য।’’

প্রসঙ্গত, গুজরাতেই তৈরি হচ্ছে এই সামরিক বিমান। সূত্রের খবর, এএন-৩২ বিমানের জায়গায় অত্যাধুনিক সি-২৯৫ বিমান নিয়ে আসা হতে পারে। এটি সামরিক সরঞ্জাম বহন এবং যুদ্ধক্ষেত্রে সেনা পৌঁছে দেওয়া এবং আপৎকালীন অবস্থায় উদ্ধারকাজ চালানোয় অত্যন্ত দক্ষ এই বিমান। ৯ হাজার কেজি ওজন বহন করতে পারে এই বিমান। এই বিমানে রয়েছে মিসাইল অ্যালার্ট সিস্টেম, নাইট ভিসন। এই বিমান যুদ্ধক্ষেত্রে সেনা নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয়। ৩৮টি দেশের কাছে এই বিমান রয়েছে। চ্যালেঞ্জিং সামরিক অভিযানের জন্য এই বিমান নির্মাণ করা হয়েছে।

IAF
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy