আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম হরমুজ় প্রণালী হয়ে জাহাজ ঢুকল ভারতে। পণ্যবাহী ওই জাহাজে ১ লক্ষ ৩৫ হাজার মেট্রিক টনের বেশি অশোধিত তেল রয়েছে। গত ৮ মার্চ লিবিয়ার পতাকাবাহী এই জাহাজটি হরমুজ় প্রণালীর উপরে ছিল। তার পর ওমান উপসাগর এবং আরব সাগর হয়ে বুধবার দুপুরে মুম্বই বন্দরে পৌঁছেছে সেটি।
লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটির নাম ‘শেনলং সুয়েজ়ম্যাক্স’। সামুদ্রিক বাণিজ্যের উপর নজরদারি চালানো দুই সংস্থা ‘লয়েডস লিস্ট ইনটেলিজেন্স’ এবং ‘ট্যাঙ্কারট্র্যাকার্স’-এর তথ্য অনুযায়ী, গত ৩ মার্চ সৌদি আরবের রাস তনুরা বন্দর থেকে বেরিয়েছিল পণ্যবাহী জাহাজটি। সৌদির তেলবোঝাই জাহাজটি গত ৮ মার্চ হরমুজ় প্রণালীতে ছিল। তার পরেই জাহাজটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মনে করা হচ্ছে, সম্ভাব্য হামলা এড়াতেই নিজের অবস্থান লুকিয়ে ফেলেছিল জাহাজটি। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ৯ মার্চ জাহাজটির অবস্থান পুনরায় শনাক্ত করা সম্ভব হয়।
বুধবার (১১ মার্চ) দুপুর ১টা নাগাদ মুম্বই বন্দরে পৌঁছোয় জাহাজটি। সন্ধ্যা ৬টায় সেটি বন্দরে নোঙর করে। মুম্বই বন্দরের আধিকারিক প্রবীণ সিংহ জানিয়েছেন, জাহাজটি জওহর দ্বীপে নোঙর করে। তার পর ভিতরে থাকা তেল বাইরে বার করার প্রক্রিয়া শুরু হয়। এই জাহাজের তেল চলে যাবে পূর্ব মুম্বইয়ের মহুল শোধনাগারে। জাহাজ মন্ত্রকের তরফে গোটা ঘটনা নিয়ে সামগ্রিক ভাবে কিছু বলা হয়নি। তবে জানা গিয়েছে, জাহাজটির মালিকানা স্বত্ব রয়েছে এথেন্সের সংস্থা ‘ডায়নাকম ট্যাঙ্কার ম্যানেজমেন্ট লিমিটেড’-এর হাতে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নাবিক এবং কর্মী মিলিয়ে ওই জাহাজে ছিলেন ২৯ জন। তাঁদের মধ্যে ভারতীয় ছাড়াও পাকিস্তান এবং ফিলিপিন্সের নাগরিকেরাও রয়েছেন। তেলবাহী জাহাজ মুম্বইয়ে ঢোকায় আরও কয়েক দিনের জন্য ভারতে তেলের জোগান সুনিশ্চিত হল বলে মনে করা হচ্ছে। তবে এখনও হরমুজ় প্রণালীতে হামলার আশঙ্কায় সমুদ্রে আটকে রয়েছে ভারতের ২৮টি জাহাজ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১৩:৩১
১৪ দফা শর্তে আপাতত শান্তি পশ্চিম এশিয়ায়, জেনেভাতে ফের চুক্তি স্বাক্ষরিত না হলেও বৈঠকে বসছে আমেরিকা-ইরান -
০৯:২০
দ্বন্দ্ব থামিয়ে সমঝোতার পথে আমেরিকা-ইরান! মধ্যস্থতাকারী হিসাবে রইল পাকিস্তানের নাম, কোন কোন শর্তে সন্ধি হল? -
আলো নিবিয়ে, ট্র্যাকার বন্ধ করে হরমুজ় অতিক্রম! ইরানি কায়দাতেই তেহরানের কোটি কোটি ব্যারেল তেল লুট করেছে আমেরিকা?
-
লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইজ়রায়েল, মৃত অন্তত চার! ট্রাম্পের হুঁশিয়ারিই কি সার? শান্তিচুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
-
শুরুতেই ভিন্ন সুর ইজ়রায়েলের, পরমাণু প্রকল্প, হরমুজ় ঘিরেও ধোঁয়াশা! স্বস্তির চেয়ে চ্যালেঞ্জই বেশি ট্রাম্প-ইরান শান্তিচুক্তিতে