Advertisement
E-Paper

ভারতীয় সেনায় যোগ দিলেন ৮৩ মহিলা জওয়ান, এই প্রথম

সেনায় যোগদানের আগে ৬১ সপ্তাহের কড়া অনুশীলনের গণ্ডি পার করতে হয়েছে ওই মহিলাদের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মে ২০২১ ২২:৫৪

ছবি: সংগৃহীত।

ভারতীয় সেনায় এই প্রথম নিয়োগ করা হল মহিলা জওয়ান। শনিবার বেঙ্গালুরুতে আনুষ্ঠানিক ভাবে প্রথম মহিলা ব্যাচের ৮৩ জন জওয়ানকে সেনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সেনা সূত্রে খবর, কর্পস অব মিলিটারি পুলিশ অ্যান্ড স্কুল (সিএমপি অ্যান্ড এস)-এ যোগদানের আগে ৬১ সপ্তাহের কড়া অনুশীলনের গণ্ডি পার করতে হয়েছে ওই মহিলাদের।

নয়ের দশক থেকেই নৌবাহিনী, বায়ুসেনা-সহ সেনায় অফিসার পদমর্যাদার মহিলাদের নগণ্য সংখ্যায় হলেও দেখা গিয়েছে। এখনও পর্যন্ত সেনাবাহিনীর ওই ৩ বিভাগে সব মিলিয়ে ৯ হাজার মহিলা অফিসার রয়েছেন। তবে সেনায় মহিলা জওয়ান এই প্রথম।

শনিবার একটি বিবৃতি জারি করে সেনার তরফে জানানো হয়েছে, ‘যাবতীয় করোনাবিধি মেনে বেঙ্গালুরুর দ্রোণাচার্য প্যারেড গ্রাউন্ডে একটি অনাড়ম্বর অনুষ্ঠানে ৮৩ জন মহিলা জওয়ানকে সেনার সিএমপি অ্যান্ড এস বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে’।

সেনার মুখপাত্র কর্নেল আমন আনন্দ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী কয়েক বছরের মধ্যে আরও ১ হাজার ৭০০ মহিলা জওয়ানকে সেনায় নিয়োগ করা হবে।

woman Indian Army
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy