Advertisement
E-Paper

‘আর মাত্র কয়েক মিনিটের দূরত্ব...’! এ বার অপারেশন সিঁদুর নিয়ে‌ নতুন দাবি করলেন নৌসেনা প্রধান দীনেশ

মুম্বাইয়ে নৌসেনার সংবর্ধনা কর্মসূচিতে বুধবার অ্যাডমিরাল ত্রিপাঠী সিঁদুর অভিযানের সময় অসাধারণ সেবার জন্য দু’জন অফিসারকে সেবা পদক প্রদান করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ০১:১০
নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী।

নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। ছবি: পিটিআই।

অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের বিরুদ্ধে অভিযানে অংশ নিতে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিল ভারতীয় নৌসেনা। কিন্তু পাকিস্তানের অনুরোধে অভিযান থেকে বিরত ছিল তারা। বুধবার এই দাবি করলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। তিনি বলেন, ‘‘আমরা আঘাত হানায় আর মাত্র কয়েক মিনিট দূরে ছিলাম।’’

মুম্বাইয়ে নৌসেনার সংবর্ধনা কর্মসূচিতে বুধবার অ্যাডমিরাল ত্রিপাঠী সিঁদুর অভিযানের সময় অসাধারণ সেবার জন্য দু’জন অফিসারকে সেবা পদক প্রদান করেন। ওই কর্মসূচিতে বক্তৃতায় তিনি বলেন, ‘‘অপারেশন সিঁদূরের সময় ভারতীয় নৌবাহিনী সমুদ্র থেকে পাকিস্তানের বিরুদ্ধে আঘাত হানার মাত্র কয়েক মিনিট দূরে ছিল। ইসলামাবাদ আক্রমণাত্মক কার্যক্রম বন্ধ করার অনুরোধ করেছিল।’’ ২০২৫ সালের ৭-১০ মে সিঁদুর অভিযান চলাকালীন আগাগোড়া ভারতীয় নৌসেনা আগ্রাসী অবস্থান বজায় রেখেছিল বলে দাবি করেন তিনি।

অপারেশন সিঁদুরের সময় দ্রুত এবং দৃঢ় পদক্ষেপের মাধ্যমে ভারতীয় নৌসেনা জাতির আস্থা এবং তাদের ক্ষমতার প্রতি বিশ্বাসকে নতুন মাত্রা দিয়েছে বলেও দাবি করেন অ্যাডমিরাল ত্রিপাঠী। তিনি বলেন, ‘‘অপারেশন সিঁদুরের পাশাপাশি এবং বছরভর পশ্চিম উপকূলে আমাদের অপ্রতিরোধ্য উপস্থিতি বজায় রয়েছে।’’ ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইজ়রায়েলের হানাদারি, পশ্চিম এশিয়ায় ভারতীয় বাণিজ্যিক জাহাজগুলির নিরাপত্তা নিয়ে আশঙ্কা সৃষ্টি করেছে বলেও জানান তিনি।

Indian Navy Operation Sindoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy