গত ৪৮ ঘণ্টায় বদলে গিয়েছে কাশ্মীর উপত্যকার ছবি। পর্যটকদের একটি বড় অংশ ব্যস্ত হয়ে গিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফেরার জন্য। যাঁদের আগামী দিনে যাওয়ার পরিকল্পনা ছিল, তাঁরাও অনেকে পিছিয়ে আসতে শুরু করেছেন। ‘বুকিং’ বাতিল করছেন অনেকে। পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলায় অন্তত ২৫ পর্যটক এবং এক স্থানীয়ের মৃত্যুর পরে উপত্যকার পর্যটন ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। মঙ্গলবার জঙ্গিদের নির্বিচারে গুলির পরে আহতদের উদ্ধার করতে এগিয়ে এসেছিলেন স্থানীয় অনেকে। তাঁদের মধ্যেই এক জন সাজাদ আহমেদ ভাট। পেশায় কাশ্মীরি শালবিক্রেতা। জঙ্গিদের হত্যালীলার পরে এক আহতকে কাঁধে করে হাসপাতালে নিয়ে গিয়েছেন তিনি।
উপত্যকার জীবন-জীবিকার জন্য পর্যটকেরা কতটা গুরুত্বপূর্ণ, তা বিলক্ষণ বোঝেন সাজাদ। পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় গোলাগুলি থেমে যাওয়ার পরে সাজাদ এবং আরও অনেকে পৌঁছে গিয়েছিলেন আহত পর্যটকদের উদ্ধার করতে। সাজাদের কথায়, “ওদের (পর্যটক) ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ।” সংবাদ সংস্থা এএনআইকে ওই শালবিক্রেতা জানান, ওই দিন তাঁরা যখন ঘটনাস্থলে পৌঁছোন তখন দুপুর প্রায় তিনটে। পর্যটকদের জন্য জলের ব্যবস্থা করেন তাঁরা। যাঁরা হাঁটার মতো অবস্থায় ছিলেন না, তাঁদের কাঁধে করে হাসপাতালে নিয়ে আসেন। তিনি আরও বলেন, “যখন আমি পর্যটকদের কাঁদতে দেখছিলাম, আমার চোখেও জল চলে আসছিল। তাঁরা (কাশ্মীরে) আসেন বলেই আমাদের ঘরে আলো জ্বলে— তাঁদের ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ।”
মঙ্গলবার জঙ্গিদের হত্যালীলার বলি ২৬ জনের মধ্যে ২৫ জনই ছিলেন পর্যটক। শুধুমাত্র এক জন ছিলেন স্থানীয় বাসিন্দা। পহেলগাঁওয়ের বাসিন্দা আদিল হোসেন সে দিন জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। তাঁকেও হত্যা করে জঙ্গিরা। পহেলগাঁওয়ে আসা পর্যটকদের ঘোড়ার পিঠে চাপিয়ে ঘোরাতেন আদিল। বস্তুত, মঙ্গলবার রাত থেকে পহেলগাঁওয়ের রাস্তায় প্রতিবাদে নেমেছেন বহু স্থানীয় মানুষ। মোমবাতি নিয়ে মিছিল করছেন তাঁরা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে, নিরীহদের হত্যার বিরুদ্ধে সেই মিছিল থেকে উঠছে স্লোগান। কাশ্মীরিরা বলছেন, ‘হিন্দুস্তান জিন্দাবাদ’, ‘আমরা ভারতীয়’।
পহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসার জন্য কাশ্মীরের সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনিও দেশবাসীর উদ্দেশে অনুরোধ করেছেন যাতে সাধারণ কাশ্মীরিদের ‘শত্রু’ না-ভাবা হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা