Advertisement
E-Paper

‘টাকা দিয়ে’ উস্কানো হয়েছে অসিহষ্ণুতার প্রসঙ্গ, বিস্ফোরক মন্তব্য ভি কে সিংহের

অসহিষ্ণুতা নিয়ে আজগুবি গল্প ফেঁদে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিছু লোক। প্রচুর টাকা নিয়ে এ বিষয়ে তর্ক-বিতর্কের সভাও বসাচ্ছেন তাঁরা। এঁদের মূল উদ্দেশ্য এনডিএ সরকারের বদনাম করা। বিশ্বের দরবারে ভারতকে ছোট করা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৫ ১৩:৩৭
ভি কে সিংহ।

ভি কে সিংহ।

অসহিষ্ণুতা নিয়ে আজগুবি গল্প ফেঁদে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিছু লোক। প্রচুর টাকা নিয়ে এ বিষয়ে তর্ক-বিতর্কের সভাও বসাচ্ছেন তাঁরা। এঁদের মূল উদ্দেশ্য এনডিএ সরকারের বদনাম করা। বিশ্বের দরবারে ভারতকে ছোট করা। সোমবার লস অ্যাঞ্জেলসে প্রবাসী ভারতীয় দিবসের এক অনুষেঠানে গিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিংহ।

তাঁর অভিযোগ, বিহার নির্বাচনের আগেই রাজনৈতিক এবং উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অসহিষ্ণুতার প্রসঙ্গকে তুলে ধরা হয়েছে। যেই নির্বাচন শেষ হয়ে গেল অমনি অসহিষ্ণুতা নিয়ে বিতর্কও উধাও! ঠিক এমনটাই করা হয়েছিল দিল্লি বিধানসভা নির্বাচনের আগে। সেখানে একটি চার্চে সামান্য চুরির ঘটনাকে হামলার ঘটনা হিসাবে তুলে ধরা হল। কারণ, কেউ কেউ নিজের ভোট গোছাতে এ ধরনের নোংরা খেলার আশ্রয় নেয়।

তাঁর আরও অভিযোগ, অণ্ণা হজারে যখন দিল্লিতে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছিলেন, তাঁকে তিহাড় জেলে তুলে নিয়ে যাওয়া হল। তখন সমাজের বুদ্বিজীবীরা কোথায় ছিলেন? কেউ কোনও আওয়াজও তোলেননি। তখন দিল্লিতে কার সরকার ছিল? দেশে নতুন সরকার আসার পর অনেক কিছু পরিবর্তন হয়েছে। আর সেই পরিবর্তনগুলিকে অনেক রাজনৈতিক নেতা এবং বুদ্বিজীবী মানুষ মেনে নিতে পারছেন না। সে কারণেই এ ধরনের নোংরা রাজনীতি করা হচ্ছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy