Advertisement
E-Paper

কুকুরের ডাকে বিরক্ত, প্রতিবেশীর পোষ্যকে গুলি করে খুন মহারাষ্ট্রে

পুলিশ সূত্রে খবর, রাতবিরেতে প্রতিবেশীর কুকুরের ডাক সহ্য করতে পারছিলেন না অভিযুক্ত। কুকুরের ডাক চিরতরে থামিয়ে দেওয়ার পরিকল্পনা করেন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২২ ১৮:৪৫
প্রতিবেশীর পোষ্যর ডাক চিরতরে থামিয়ে দেওয়ার পরিকল্পনা করেন অভিযুক্ত। প্রতীকী ছবি।

প্রতিবেশীর পোষ্যর ডাক চিরতরে থামিয়ে দেওয়ার পরিকল্পনা করেন অভিযুক্ত। প্রতীকী ছবি।

কুকুরের ডাকে বিরক্ত হয়ে প্রতিবেশীর পোষ্যকে গুলি করে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বীড় জেলায়।

পুলিশ সূত্রে খবর, রাতবিরেতে প্রতিবেশীর কুকুরের ডাক সহ্য করতে পারছিলেন না অভিযুক্ত। কুকুরের ডাক চিরতরে থামিয়ে দেওয়ার পরিকল্পনা করেন তিনি। তক্কে তক্কে ছিলেন কী ভাবে কুকুরের ডাক থামিয়ে দেওয়া যায়। সেই সুযোগ এসে গিয়েছিল শুক্রবার রাতে।

প্রতিবেশী বিকাশ বাসোন্দের একটি পানশালা রয়েছে। সেখানে প্রতিনিয়ত গ্রাহকদের আনাগোনা লেগেই থাকে। পানশালা লাগোয়া বাড়ি বিকাশের। তাঁরই এক গ্রাহক দাবি করেন, বিকাশের প্রতিবেশী তাঁর পোষ্যকে গুলি করে খুন করেন।

বিকাশকে ঘটনাটি জানান ওই গ্রাহক। তার পরই বিকাশ দেখেন তাঁর পোষ্য রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে পড়ে রয়েছে। এর পরই বিকাশ তাঁর প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

Dog Murder
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy