পথ দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যুর শোকে নিজের জীবন শেষ করে ফেললেন এক যুবক। স্ত্রীর মৃত্যুর তিন দিনের মাথায় বিষ খেয়ে গত বৃহস্পতিবার আত্মঘাতী হলেন ২৯ বছরের এক যুবক। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে। সোমবার এই খবর জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
সংবাদ সংস্থা সূত্রে খবর, গত ১৪ নভেম্বর স্ত্রী বিদ্যা ও শাশুড়িকে নিয়ে বাইকে করে যাচ্ছিলেন রমেশ কানাস্কর। জুন্নার তেহসিল এলাকায় রাস্তার একটা জায়গায় স্পিড ব্রেকার থাকায় বাইক থেকে নেমেছিলেন যুবকের স্ত্রী। সেই সময় আখ বোঝাই একটি ট্রাক্টর তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের অন্তঃসত্ত্বা স্ত্রীর।
আরও পড়ুন:
চোখের সামনে স্ত্রীর এই মৃত্যুর শোকে বিহ্বল ছিলেন যুবক। সেই শোক কাটিয়ে উঠতে না পেরেই গত বৃহস্পতিবার বিষ খেয়ে ওই যুবক আত্মহত্যা করেন। উদ্ধার করা হয়েছে তাঁর দেহ। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।