Advertisement
E-Paper

সংসারে অশান্তি, ঝগড়া করতে করতেই ‘লক্ষ্মী’কে কুড়ুল দিয়ে খুন করলেন ‘নারায়ণ’!

স্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়েছিলেন ওই যুবক। অভিযোগ, সেই সময়ই রাগে স্ত্রীকে খুন করেন তিনি। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৮:৫২
representative photo of deadbody

স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে যুবককে। প্রতীকী ছবি।

সুখী দম্পতির সংসারকে অনেকেই সাক্ষাৎ ‘লক্ষ্মী-নারায়ণের সংসার’ বলে থাকেন। এই সংসারও এক ‘লক্ষ্মী এবং ‘নারায়ণের’। তবে তাঁদের ঘরকন্না সুখের নয়। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বেধেছিল। সেই ঝগড়ার পরিণতি হল ভয়ঙ্কর। ঝগড়ার জেরে রাগের বশে কুড়ুল দিয়ে স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ওড়িশার কন্ধমল জেলার ক্রান্দিবালি এলাকার। রবিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

নারায়ণ বিধানি নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, স্ত্রী লক্ষ্মীর সঙ্গে তাঁর ভাইয়ের বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ওই যুবক। অনুষ্ঠান চলাকালীন সেখানে যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর বচসা বাধে।

ঝগড়ার সময় রাগে কুড়ুল দিয়ে স্ত্রীকে খুন করেন বলে অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন লক্ষ্মীর ভাই। অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। কী কারণে তাঁদের মধ্যে ঝামেলা বেধেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Crime police Murder
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy