Advertisement
E-Paper

Daily covid bulletin:দেশের দৈনিক করোনা সংক্রমণ ২৪ ঘণ্টায় ১২ শতাংশ কমল, এক দিনে মৃত ৩১

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব বলছে, দেশে মোট যত করোনা পরীক্ষা হয়েছে, তার ০.৪০ শতাংশের রিপোর্ট পজিটিভ এসেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২২ ১০:৪৭
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সামান্য কমল ভারতের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ৫৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের তুলনায় ১২ শতাংশ কম। তবে এখনও দেশে ২৫ হাজার ১০৬ জন করোনা আক্রান্ত রয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব বলছে, দেশে মোট যত করোনা পরীক্ষা হয়েছে, তার ০.৪০ শতাংশের রিপোর্ট পজিটিভ এসেছে। গত এক দিনে ৩লক্ষ ৮৪ হাজার ৪৯৯ জনের করোনা পরীক্ষা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী এক সপ্তাহ ধরে এই সংক্রমণের হারেও বিশেষ হেরফের হয়নি।

গত ২৪ ঘণ্টায় দু’হাজার ৬৫২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। করোনায় দেশ জুড়ে মৃত্যু হয়ছে ৩১ জনের। তবে মৃতদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছিল আগেই। অনথিভুক্ত ওই ২০ জনের করোনায় মৃত্যুর কথা জানিয়েছে কেরল।

COVID-19 Coronavirus Daily Covid Bulletin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy