পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকার ২২ এপ্রিলের পর্যটক হত্যাকাণ্ড নিয়ে নাগরিকদের কাছে তথ্য চাইল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ওই নাশকতার তদন্তের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সংস্থাটির তরফে ওই এলাকায় হাজির পর্যটক এবং স্থানীয় জনগণের কাছে সন্ত্রাসবাদী হামলার বিষয়ে আরও তথ্য, ছবি বা ভিডিয়ো থাকলে অবিলম্বে যোগাযোগ করার জন্য আবেদন জানানো হয়েছে।
এনআইএ বুধবার তাদের ওয়েবসাইট এবং সমাজমাধ্যমে পহেলগাঁও সন্ত্রাস নিয়ে তথ্য দেওয়ার জন্য দু’টি ফোন নম্বরও দিয়েছে। প্রসঙ্গত, পহেলগাঁওয়ে হত্যাকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত যে সব ভিডিয়ো ফুটেজ হাতে এসেছে এবং প্রত্যক্ষদর্শীরা যে বয়ান দিয়েছেন, সেই সব তথ্যের ভিত্তিতে ঘটনার পুনর্নির্মাণ করেছে এনআইএ। ঘটনাস্থলের ‘ত্রিমাত্রিক মানচিত্র’ বিশ্লেষণ করে তদন্তকারীরা বোঝার চেষ্টা করছেন, ঘাতকেরা কোন দিক দিয়ে বৈসরন উপত্যকায় এসেছিল এবং হত্যাকাণ্ড চালানোর পর তারা কোন দিক দিয়ে পালিয়েছিল।
আরও পড়ুন:
সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রায় তিন হাজার জনকে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ। দেড়শোরও বেশি সন্দেহভাজনকে নিজেদের হেফাজতে নিয়েছে তদন্তকারী সংস্থাটি। তাদের মধ্যে সন্দেহভাজন ‘ওভারগ্রাউন্ড ওয়ার্কার’ যেমন রয়েছেন, তেমনই বিচ্ছিন্নতাবাদী সংগঠন জামাত-এ-ইসলামি এবং হুরিয়ত কনফারেন্স-এর বিভিন্ন শাখার সঙ্গে জড়িতেরাও। পহেলগাঁওয়ের আশপাশের ব্যস্ত এলাকা এবং ওই এলাকায় প্রবেশের বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, হামলার কয়েক সপ্তাহ আগে ভারতে অনুপ্রবেশ করেছিল জঙ্গিরা। তার পর কাশ্মীরে সক্রিয় ‘ওভারগ্রাউন্ড ওয়ার্কার’রা জঙ্গিদের আশ্রয়, খাবার দিয়ে এবং রাস্তা চিনতে সহযোগিতা করেছিল।
আরও পড়ুন:
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা