সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নির্ভুল লক্ষ্যে হামলা চালিয়ে জঙ্গি শিবির ধ্বংস করেছে ভারত। পাকিস্তান সেনা, অসামরিক জনবসতি এলাকা বা অর্থনৈতিক কেন্দ্রকে নিশানা করা হয়নি। ‘অপারেশন সিঁদুর’ শেষ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পরে বুধবার সাংবাদিক বৈঠকে এই দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।
পহেলগাঁও হত্যাকাণ্ডের ১৫ দিনের মাথায় পাক অধিকৃত কাশ্মীর এবং পঞ্জাব প্রদেশের ন’টি জঙ্গি ডেরায় হামলার পরে প্রথম প্রতিক্রিয়ায় রাজনাথের দাবি, ‘‘আমরা শুধু মাত্র তাদেরই মেরেছি যারা আমাদের নিরপরাধ নাগরিকদের খুন করেছিল।’’ ‘নিখুঁত, সতর্ক এবং সহানুভুতিশীল’ অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য সেনার পাশাপাশি প্রধানমন্ত্রীকেও সাধুবাদ জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর মন্তব্য, ‘‘ভারতীয় সেনার সাহসকে কুর্নিশ জানাই। এই সাফল্যের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রাপ্য।’’
আরও পড়ুন:
পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পঞ্জাবের ন’টি জঙ্গিঘাঁটিতে হামলার সাফল্যের কথা বলতে গিয়ে রাজনাথ বুধবার রামায়ণের উদাহরণও টেনেছেন। ‘‘আমরা হনুমানজির আদর্শ অনুসরণ করেছি, যে কৌশল তিনি লঙ্কার অশোককানন ছারখার করার সময় ব্যবহার করেছিলেন।’’ কী সেই কৌশল? প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য, ‘‘জিন মোহি মারা, তিন মোহি মারে, অর্থাৎ আমরা কেবল তাদেরই হত্যা করেছি যারা আমাদের নিরপরাধদের খুন করেছে। ভারত তার মাটিতে আক্রমণের ‘প্রতিশোধ নেওয়ার অধিকার’ প্রয়োগ করেছে। আমাদের পদক্ষেপ অত্যন্ত চিন্তাভাবনা করে এবং পরিমিত ভাবে করা হয়েছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা