দীর্ঘ টানাপড়েনের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি কার্যকর হয়েছে। তবে এখনও সিন্ধু চুক্তি স্থগিতই রেখেছে ভারত। সেই আবহে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার সংবাদমাধ্যম সিএনএনকে জানালেন, ভারত জলচুক্তি নিয়ে সন্তোষজনক পদক্ষেপ না করলে তা যুদ্ধবিরতির উপরেই আঘাত হানবে।
সিএনএনকে এক সাক্ষাৎকারে ইশাক দার বলেন, ‘‘যদি ভারত সিন্ধু জলচুক্তি নিয়ে সদর্থক পদক্ষেপ না করে, তা হলে তা যুদ্ধ বা পাকিস্তানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান।’’ ইশাক দার আরও জানান, মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োর মধ্যস্থতাতেই কথা হয়েছিল দুই দেশের। তবে যুদ্ধ বন্ধ হলেও সিন্ধু জলচুক্তির মতো দীর্ঘমেয়াদি চুক্তিগুলি নিয়ে এখনও দু’দেশের মধ্যে আলোচনা হয়নি। শুধু তা-ই নয়, কাশ্মীর সমস্যাকে সীমান্তে উত্তেজনার মূল কারণ বলেও দাবি করেছেন পাক বিদেশমন্ত্রী। ফলে কাশ্মীর নিয়ে ভারত সরকার কোনও পদক্ষেপ করলে তবেই জঙ্গিহানার মতো ঘটনা কমতে পারে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
-
গত মাসেই পালন করা হয়েছিল জন্মদিন, পাকিস্তানের গোলাবর্ষণে একসঙ্গে মৃত্যু হল কাশ্মীরের যমজ ভাইবোন জ়োয়া, আয়ানের
-
ভারতের প্রত্যাঘাতের আগে ও পরে! উপগ্রহচিত্রে ধরা পড়ল পাকিস্তানের গুঁড়িয়ে যাওয়া জঙ্গিঘাঁটিগুলির বর্তমান চিত্র
-
গুয়াহাটিতে মায়ের প্রেমিকের হাতে খুন ১০ বছরের খুদে! শহরের বাইরে ঝোপ থেকে উদ্ধার সুটকেস-বন্দি দেহ
রবিবার ভারত সরকারের সূত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছিল, সিন্ধু চুক্তি নিয়ে ভারতের অবস্থানে কোনও পরিবর্তন হয়নি। ফলে ইশাক দারের মন্তব্যের পর এখন দুই দেশের সম্পর্ক কোন জায়গায় পৌঁছোয়, সে দিকে তাকিয়ে বিশ্ব। ১৯৬০ সালে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু জলবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সিন্ধু ও তার উপনদীগুলির জলের বণ্টন কী ভাবে হবে, তা এই চুক্তির শর্ত অনুযায়ী স্থির করা হয়। পশ্চিমবাহিনী তিনটি নদী— সিন্ধু ও তার দুই উপনদী চন্দ্রভাগা এবং বিতস্তার জল যায় পাকিস্তানে। ওই জলের উপরেই দেশটির কৃষিকাজের ৮০ শতাংশ নির্ভরশীল। বাকি তিন উপনদীর জলের উপর ভারতের নিয়ন্ত্রণ রয়েছে। সিন্ধু চুক্তি স্থগিত করার পর পাকিস্তানের ওই তিন নদীর জল ভারত বাঁধ দিয়ে বন্ধ করে দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সেই আবহেই পাকিস্তানের মন্ত্রী ফের হুঁশিয়ারি দিয়ে বললেন, সিন্ধুর জল বন্ধ হলে তা যুদ্ধ হিসাবে দেখবে পাকিস্তান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা