পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত এবং পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে! জঙ্গি হামলার দায় ভারত সরাসরি পাকিস্তানের দিকে ঠেলেছে। যদিও ইসলামাবাদ দায় অস্বীকার করে জানিয়েছে, পহেলগাঁও কাণ্ডের সঙ্গে তাদের কোনও যোগ নেই। তবে জঙ্গি হামলার পরই পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে ভারত। বিশেষ কিছু ভিসা ছাড়া পাক নাগরিকদের ভারত থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার পরই একে একে পাকিস্তানিরা ভারত ছাড়তে শুরু করেছেন। তবে তাঁদের আক্ষেপ, অন্য কারও দোষে বলি হচ্ছেন তাঁরা!
বৃহস্পতিবার থেকে এখনও পর্যন্ত প্রায় ৭০০ জন ভারত থেকে অটারী-ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে গিয়েছেন। তাঁদের মধ্যে কেউ পর্যটক, আবার কেউ আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। কেউ কেউ আবার চিকিৎসার কারণে ভারতে আসেন, তো কেউ কর্মসূত্রে। ভারত সরকারের নির্দেশের পর একে একে ভারত ছাড়ছেন তাঁরা। সকলেই পহেলগাঁও কাণ্ডে ‘দুঃখপ্রকাশ’ করেছেন।
ওয়াঘা সীমান্ত পার হওয়ার আগে এক মহিলা সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমরা ফিরে যাচ্ছি। কিন্তু অন্য কারও কৃতকর্মের জন্য শাস্তি পেলাম আমরা। পহেলগাঁওয়ে যা ঘটেছে তা খুবই অন্যায়। নিরাপরাধদের হত্যা করা হয়েছে। দিন কয়েক আগেই ওই মহিলা নাগপুরে বেড়াতে এসেছিলেন। থাকার কথা ছিল আরও কয়েক দিন। কিন্তু তার আগেই দেশে ফিরতে হচ্ছে তাঁকে।
পাকিস্তানের অমরকোটের এক বাসিন্দা গত জানুয়ারি মাসে পঞ্জাবে তাঁর আত্মীয়ের বাড়িতে এসে থাকছিলেন। তাঁর গলাতেও হতাশা। পাকিস্তান ফেরার পথে বলেন, ‘‘আমাকে ফিরতে হচ্ছে। আমার কাছে দীর্ঘমেয়াদি ভিসা নেই। তবে এ-ও ঠিক পহেলগাঁওয়ে ঘটা ভুলের মাসুল দিতে হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষকে।’’ সকলেই চাইছেন, দুই দেশের মধ্যে শান্তি ফিরুক! তাঁদের কথায়, ‘‘ভারত-পাকিস্তান একসঙ্গে কাজ করুক, তাতে আমাদের মতো মানুষদের ভাল হবে। দুই দেশের সাধারণ নাগরিকেরা কেউই যুদ্ধ চান না। তার বদলে শান্তি এবং সম্প্রীতি চান।’’
আরও পড়ুন:
পাকিস্তান থেকে যাঁরা বৈধ ভিসা নিয়ে ভারতে এসেছেন, তাঁদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে পাকিস্তানিদের জন্য বাতিল করে দেওয়া হয়েছে ‘সার্ক’ ভিসাও। বেঁধে দেওয়া হয়েছে সময়ও। পাকিস্তানিদের স্বল্পমেয়াদি ভিসা (১২ ধরনের) বাতিল করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। জানানো হয়েছে, ‘সার্ক’ ভিসার মেয়াদ শেষ হবে ২৬ এপ্রিল, অর্থাৎ শনিবারই তাঁদের ভারত ছাড়ার শেষ দিন ছিল। মেডিক্যাল ভিসা বাদে প্রায় সব পাকিস্তানি ভিসার মেয়াদই শেষ রবিবার, অর্থাৎ ২৭ এপ্রিল। মেডিক্যাল ভিসার মেয়াদের শেষ তারিখ ২৯ এপ্রিল, অর্থাৎ মঙ্গলবার। তবে এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে দীর্ঘমেয়াদি ও কূটনৈতিক ভিসা!
শুধু ভারত নয়, পাকিস্তানও একই ধরনের পদক্ষেপ করেছে। ভারতীয়দের পাকিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ। বৃহস্পতিবার থেকে এখনও পর্যন্ত ৮৫০ জনের বেশি সীমান্ত অতিক্রম করে ভারতে ফিরেছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা