Advertisement
E-Paper

সঙ্কটের প্রভাব মোকাবিলা নিয়ে মন্ত্রিগোষ্ঠীর সঙ্গে বৈঠক সারলেন রাজনাথ! কী কী আলোচনা হল?

শনিবারের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিংহ পুরী, বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খট্টর-সহ কয়েক জন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ২৩:৫৮
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। —ফাইল চিত্র।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ কবে শেষ হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে চলতি সংঘাতের কারণে উদ্ভূত সঙ্কটের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে ভারতের উপর। যুদ্ধ যদি আরও কিছু দিন চলে, তবে সেই প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে, এমন আশঙ্কা নরেন্দ্র মোদী সরকারের। যুদ্ধের প্রভাব মোকাবিলা করতে প্রস্তুত থাকার বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গঠিত মন্ত্রিগোষ্ঠীর সঙ্গে শনিবার বৈঠকে বসেছিলেন রাজনাথ। যুদ্ধের কারণে তৈরি হওয়া সঙ্কটের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন তিনি। একই সঙ্গে কী ভাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, তার প্রক্রিয়া নিশ্চিত করার কথাও জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

শনিবারের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী, বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খট্টর-সহ কয়েক জন। এই মন্ত্রিগোষ্ঠী মূলত দেশের বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব নিয়ে পর্যালোচনা করছে। বৈঠকের বিষয় নিয়ে পরে রাজনাথ এক্স পোস্টে লেখেন, ‘বর্তমান পরিস্থিতিতে সরকার গৃহীত সমস্ত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে। এই সংঘাতের প্রভাব থেকে ভারতীয়দের রক্ষা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’’

ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি কেমন রয়েছে তা খতিয়ে দেখতে বৈঠক দিন দুয়েক আগে বৈঠক ডেকেছিলেন রাজনাথ। সেই বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান, তিন সেনার প্রধান-সহ সেনার পদস্থ অফিসারেরা। পশ্চিম এশিয়ার চলতি সংঘাত থেকে ‘অপারেশনাল’ ও প্রযুক্তিগত শিক্ষা নেওয়ার পাশাপাশি যে কোনও পরিস্থিতির জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন রাজনাথ।

Rajnath Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy