Advertisement
E-Paper

ভারতে ব্যবসার বহর ক্রমশ কমিয়ে আনা হচ্ছে, খরচ কমানোর বার্তা দিলেন অ্যামাজ়ন কর্তা

বছর দু’য়েক আগে আগে জোম্যাটো এবং সুইগিকে পাল্লা দেওয়ার জন্য এই পরিষেবা চালু করেছিল অ্যামাজন ইন্ডিয়া। বেঙ্গালুরুতে অ্যামাজনের এই পরিষেবা পাওয়া যেত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২২ ০০:১৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

গণছাঁটাই নিয়ে বিতর্কের মাঝেই ভারতে ব্যবসার পরিসর কমানোর বার্তা দিল অ্যামাজন। অনলাইন লার্নিং, ফুড ডেলিভারির পরে এ বার ভারতে আরও কিছু পরিষেবায় ইতি টানা হতে পারে বলে সংস্থার মুখ্য কার্যমনির্বাহী আধিকারিক অ্যান্ডি জেসি জানিয়েছেন।

সম্প্রতি ভারতে কর্মীদের ছাঁটাই প্রক্রিয়া নিয়ে বিতর্কে জড়িয়েছে আমাজ়ন। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক থেকে সংস্থাকে নোটিস পাঠানো হয়েছে। এই পরিস্থিতি এই পরিস্থিতিতে চলতি মাসেই অনলাইন শিক্ষার সঙ্গে জড়িত অ্যামাজন অ্যাকাডেমি এবং খাবার সরবরাহ পরিষেবা বন্ধ করার কথা ঘোষণা করেছিলেন অ্যামাজন কর্তৃপক্ষ।

বছর দু’য়েক আগে আগে জোম্যাটো এবং সুইগিকে পাল্লা দেওয়ার জন্য এই পরিষেবা চালু করেছিল অ্যামাজন ইন্ডিয়া। বেঙ্গালুরুতে অ্যামাজনের এই পরিষেবা পাওয়া যেত। এ ছাড়াও দেশের নির্দিষ্ট কিছু এলাকায় তা চালুর হয়েছিল। জেসি সোমবার বলেছেন, ‘‘বর্তমান পরিস্থিতিতে আমরা সংস্থা খরচ কমানোর দিকে বিশেষ ভাবে নজর দিয়েছি।’’ এই ব্যয়সঙ্কোচের প্রভাব আরও কিছু পরিষেবায় পড়তে পারে বলেন জানান তিনি।

আমাজ়নের তরফে সম্প্রতি ঘোষণা করা হয়েছিল, ১০ হাজার কর্মী ছাঁটাই করা হবে। তার পর আমাজ়নের ভারতীয় শাখা কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের জন্য অনুরোধ জানিয়েছিল বলে খবর। তবে সে প্রসঙ্গে আমাজ়নের বক্তব্য, আদৌ গণছাঁটাই করা হয়নি। কর্মীরা স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।

Online Shopping Amazon Recession
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy