জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলাকারী চার জঙ্গির খোঁজে তল্লাশি অভিযান শুরু হল জম্মু-কাশ্মীরের কাঠুয়ায়। পুলিশ সূত্রের খবর, কাঠুয়ার এক মহিলা দাবি করেছেন, তিনি চার জনকে দেখেছেন। এর পরেই শুক্রবার তল্লাশি অভিযানে নামে পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ।
পুলিশ সূত্রে খবর, কাঠুয়ার পাশাপাশি পুলওয়ামা এবং বারামুলাতেও তল্লাশি অভিযান চলছে। বারামুলায় নিষিদ্ধ সংগঠন ‘জম্মু ও কাশ্মীর ন্যাশনাল ফ্রন্ট’-এর দেশবিরোধী কার্যকলাপের খবর মিলেছে। তার ভিত্তিতেই সেখানে তল্লাশি অভিযান চলছে।
তদন্তকারীদের সূত্রে আগেই খবর মিলেছে, পহেলগাঁওয়ে সব মিলিয়ে সাত জঙ্গি হামলা চালিয়েছিল। যে হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। ওই সাত জনের মধ্যে চার-পাঁচ জন ‘বাইরে’ থেকে এসেছে। দু’জন স্থানীয় বাসিন্দা। গোয়েন্দা সূত্রে ইতিমধ্যেই চার জনের ছবি প্রকাশিত হয়েছে। তাঁদের নাম— আদিল, আসিফ ফুজি, সুলেমান শাহ এবং আবু তালহা।
পহেলগাঁও হামলায় দায় ইতিমধ্যেই স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের অস্থির রাজনৈতিক পরিস্থিতির আবহে জন্ম হয় এই সন্ত্রাসী গোষ্ঠীর। পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ‘ছায়া সংগঠন’ হিসাবে উঠে আসে টিআরএফ। গোয়েন্দা সূত্রে খবর, ওই তিন জঙ্গিই টিআরএফের সদস্য। তবে হামলার মূল চক্রী সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরি। তিনি লশকরের অন্যতম প্রধান। এ ছাড়াও, এই জঙ্গিগোষ্ঠীর অন্যতম মাথা তথা ভরতের ‘ওয়ান্টেড’ তালিকায় থাকা হাফিজ় সইদের ঘনিষ্ঠ বলেও পরিচিত সইফুল্লা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা