পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত বিলি হয়েছে ৯৯.৭৫ শতাংশ এনুমারেশন ফর্ম। সোমবার বেলা ৩টের বুলেটিনে হিসাব দিয়ে এমনটাই জানাল ভারতের নির্বাচন কমিশন। বাংলা ছাড়াও এই মুহূর্তে দেশের আরও আটটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ চলছে। কোথায় কত দূর কাজ এগিয়েছে, এ বার তারও হিসেব দিল কমিশন।
আরও পড়ুন:
কমিশন জানিয়েছে, ২৪ নভেম্বর দুপুর পর্যন্ত সারা দেশে ৯৯.০৭ শতাংশ এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। ফর্ম পেয়েছেন ৫০,৫০,২৪,৭২৩ জন। জমা পড়া ২৪ কোটি ফর্ম ডিজিটাইজ় হয়ে গিয়েছে। বঙ্গে এখনও পর্যন্ত ৯৯.৭৫ শতাংশ, অর্থাৎ ৭ কোটি ৬৪ লক্ষের কাছাকাছি ফর্ম বিলি করা হয়েছে। ডিজিটাইজ় হয়েছে ৪ কোটিরও বেশি ফর্ম (প্রায় ৫৫ শতাংশ)। কমিশনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ডিজিটাইজ়ড ফর্ম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১০ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। এর মধ্যে ৬.৫ লক্ষ ভোটার মৃত।
অন্য দিকে, ১০০ শতাংশ ফর্ম বিলি করা হয়ে গিয়েছে গোয়া এবং লক্ষদ্বীপে। বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিও পিছিয়ে নেই। আন্দামান-নিকোবর, ছত্তীসগঢ়, গুজরাত, রাজস্থান, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে ৯৯ শতাংশের বেশি ফর্ম বিলি করা হয়ে গিয়েছে। সে দিক থেকে খানিক পিছিয়ে রয়েছে পুদুচেরি (৯৫.৫৮ শতাংশ), তামিলনাড়ু (৯৬.২২ শতাংশ) এবং কেরল (৯৭.৩৩ শতাংশ)।
আরও পড়ুন:
গত ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে ঘরে ঘরে গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করার কাজ শুরু হয়েছে। আগামী ৪ ডিসেম্বর ফর্ম জমা দেওয়ার শেষ দিন। এ রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭.৬৬ কোটি। অর্থাৎ, এখনও প্রায় ২ লক্ষ ফর্ম বিলি করা বাকি। হাতে আর ১০ দিনও নেই। পুরোদমে কাজ চলছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
২৩:৩৭
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি -
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা
-
জোকার ট্রাইবুনাল অফিসের কাজ প্রায় শেষ, শীঘ্রই শুরু হবে শুনানি, সম্পন্ন ১৯ প্রাক্তন বিচারপতির সহায়কদের প্রশিক্ষণ