নজরে মহিলা ভোট। প্রথম দফার ভোটের দু’দিন আগে বিহারের মা-বোনেদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করলেন আরজেডি নেতা তথা বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’-এর মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী জানান, তাঁরা ক্ষমতায় এলে মহিলাদের বছরে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা দেবেন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মই বহিন যোজনা’। তেজস্বীর ঘোষণা, আগামী বছর মকরসংক্রান্তির দিন (১৪ জানুয়ারি) ওই আর্থিক সাহায্য উপভোক্তাদের কাছে পৌঁছে যাবে।
মহিলা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ চালু করেছে নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিহারের এনডিএ সরকার। এই প্রকল্পে রাজ্যের ১ কোটি মহিলাকে নিজেদের ব্যবসা শুরুর জন্য অর্থসাহায্য করা হয়। ইতিমধ্যেই এই প্রকল্পে ১০ হাজার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।
মঙ্গলবার তেজস্বী এ-ও জানিয়েছেন যে, তাঁর নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এলে ধানচাষিদের কুইন্টাল পিছু ধানের জন্য ৩০০ টাকা এবং গমচাষিদের কুইন্টাল পিছু গমের জন্য ৪০০ টাকা ন্যায্য সহায়ক মূল্য (এমএসপি) দেওয়া হবে।
আগামী বৃহস্পতিবার বিহারে প্রথম দফার নির্বাচন। দ্বিতীয় দফার নির্বাচন হবে আগামী মঙ্গলবার (১১ নভেম্বর)। ভোটগণনা এবং ফলপ্রকাশ হবে ১৪ নভেম্বর। রাজ্যের ২৪৩টি বিধানসভা কেন্দ্রে লড়াই মূলত এনডিএ এবং আরজেডি-কংগ্রেস-বামেদের জোট মহাগঠবন্ধনের মধ্যে। লড়াইয়ে আছে প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে)-এর জন সুরাজ পার্টিও। ভোটের পাটিগণিত বলছে, গত প্রায় দু’দশক ধরেই বিহারের মহিলা ভোট মূলত নীতীশের দল জেডিইউ-র সঙ্গে রয়েছে। সেই ভোট ধরে রাখতে বার বার আরজেডি আমলের ‘জঙ্গলরাজ’-এর প্রসঙ্গ তুলছেন এনডিএ-র নেতারা। এ বার মহিলা ভোট নিজেদের অনুকূলে আনতে আর্থিক সাহায্যের ঘোষণা করে দিলেন তেজস্বী।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ৬ নভেম্বর, বৃহস্পতিবার বিহারে প্রথম দফার নির্বাচন। দ্বিতীয় দফার নির্বাচন হবে আগামী মঙ্গলবার (১১ নভেম্বর)। ভোটগণনা এবং ফলপ্রকাশ হবে ১৪ নভেম্বর। বিহারবাসীর জন্য সব দলই ঢালাও প্রতিশ্রুতি দিয়েছে, এক কোটি চাকরি থেকে শুরু করে মহিলাদের অর্থসাহায্য— বাদ নেই কিছুই। বিরোধীরা তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছে। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, বার বার বিহারে প্রচারে এসে জানিয়েছেন, নীতীশ কুমারের নেতৃত্বেই লড়বে এনডিএ। তবে ভোটে যদি এনডিএ জেতে তবে মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছে শাসকজোট।
- রাজ্যের ২৪৩টি বিধানসভা কেন্দ্রে লড়াই মূলত এনডিএ এবং আরজেডি-কংগ্রেস-বামেদের জোট মহাগঠবন্ধনের মধ্যে। লড়াইয়ে আছে প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে)-এর জন সুরাজ পার্টিও। মোট ২৪৩টি আসনের মধ্যে ১০১টি আসনে লড়ছে বিজেপি আর নীতীশ কুমারের জেডিইউ ১০১টি আসনে লড়ছে। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (রামবিলাস) লড়ছে ২৯টি আসনে। অন্য দিকে, বিহারের অনেক বিধানসভা কেন্দ্রেই মহাগঠবন্ধনের জোটসঙ্গীরা একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। শাসকজোট এ নিয়ে কটাক্ষ করলেও বিরোধীদের দাবি, ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’।
-
নীতীশের মন্ত্রিসভায় সংখ্যাধিক্য বিজেপির-ই! আরও ৯ জনকে পরে নেওয়ার রাস্তা খোলা রাখল এনডিএ, বাকি কাদের কত মন্ত্রী?
-
বিজেপির শরিক নীতীশ কুমারকে প্রশংসায় ভরিয়ে দিলেন তৃণমূলের শত্রুঘ্ন সিন্হা! ‘বিহারিবাবু’র কাণ্ড সম্পর্কে অবগত দলনেতা অভিষেক
-
এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পরেও তিন লক্ষ ভোটার বাড়ল কী ভাবে? কংগ্রেসের প্রশ্নের জবাব দিল কমিশন
-
কিডনি দান করেছেন বাবাকে, লালুকন্যা সেই রোহিণীই সব সম্পর্ক ছিন্ন করলেন পরিবারের সঙ্গে! দাবি, ছাড়ছেন রাজনীতিও
-
‘পল্টুরাম’ থেকে অসুস্থতার অভিযোগ, কাজে এল না কিছুই, নীতীশ বুড়ো হন, কিন্তু হারেন না