E-Paper

মন্ত্রিসভায় বদল কি বাদলের পরে

নিতিন নবীন পাঁচ মাস আগে বিজেপির নতুন জাতীয় সভাপতি হলেও এখনও তাঁর নতুন ‘টিম’ ঘোষণা হয়নি। জাতীয় ও রাজ্য স্তরে সাংগঠনিক রদবদল নিয়ে আলোচনা চলছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ০৭:৫৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রবিবার নাটকীয় ভাবে কোনও পট পরিবর্তন না হলে সংসদের বাদল অধিবেশনের আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হচ্ছে না। কারণ, শনিবার রাত পর্যন্ত বিজেপি সাংগঠনিক রদবদল নিয়েই চূড়ান্ত ঘোষণা করতে পারেনি।

নিতিন নবীন পাঁচ মাস আগে বিজেপির নতুন জাতীয় সভাপতি হলেও এখনও তাঁর নতুন ‘টিম’ ঘোষণা হয়নি। জাতীয় ও রাজ্য স্তরে সাংগঠনিক রদবদল নিয়ে আলোচনা চলছে। তার সঙ্গেই মন্ত্রিসভার রদবদলের প্রশ্নও জড়িয়ে রয়েছে। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে ২০ জুলাই, তা ১৩ অগস্ট পর্যন্ত চলবে। তার পরে মন্ত্রিসভার রদবদল হতে পারে। রবিবার কিছু না ঘটলে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশের সফরে রওনা হচ্ছেন। ১১ জুলাই ফেরা। তার পরে সংসদের অধিবেশনের আগে আর হাতে বিশেষ সময় থাকবে না।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দিল্লিতে সুনীল বনসলের সঙ্গে বৈঠক করেছেন। সূত্রের খবর, রাজ্যের বিজেপি সাংসদদের মধ্যে রাজু বিস্তা ও জগন্নাথ সরকারকে কেন্দ্রীয় মন্ত্রিসভার জন্য ভাবা হচ্ছে। শমীক নিজে অবশ্য দলের কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন, তিনি এখন সাংগঠনিক দায়িত্বে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। পশ্চিমবঙ্গের ভোটে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এর আগে তিনি হরিয়ানায় সাফল্য এনেছেন। তাঁকে দলের অন্যতম সাধারণ সম্পাদক করা হতে পারে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Lok Sabha NDA BJP

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy