Advertisement
E-Paper

আমিষ খাবারের উচ্ছিষ্ট গঙ্গায় ফেললে আঘাত লাগতে পারে ধর্মীয় ভাবাবেগে! পর্যবেক্ষণ ইলাহাবাদ হাই কোর্টের

গত মার্চ মাসে ওই অভিযুক্তেরা মাঝগঙ্গায় একটি নৌকায় বসে চিকেন বিরিয়ানি খেয়েছিলেন। তার পরে খাবারের উচ্ছিষ্ট নদীতে ফেলে দিয়েছিলেন বলে অভিযোগ। অভিযোগকারীর দাবি, এতে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ২২:৫৭

— প্রতীকী চিত্র।

আমিষ খাবারের উচ্ছিষ্ট গঙ্গায় ফেললে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে। সম্প্রতি এক মামলায় এমনটাই পর্যবেক্ষণ ইলাহাবাদ হাই কোর্টের। মামলায় অভিযুক্তদের মধ্যে পাঁচ জনকে জামিন দিয়েছে হাই কোর্ট। আদালত এ-ও জানিয়েছে, ওই অভিযুক্তেরা নিজেরা অনুতপ্ত। তাঁদের পরিবারও দুঃখপ্রকাশ করেছে।

গত মার্চ মাসে ওই অভিযুক্তেরা মাঝগঙ্গায় একটি নৌকায় বসে চিকেন বিরিয়ানি খেয়েছিলেন। তার পরে খাবারের উচ্ছিষ্ট নদীতে ফেলে দিয়েছিলেন বলে অভিযোগ। অভিযোগকারীর দাবি, এতে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে পুলিশ। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’ অনুযায়ী, মামলাটির শুনানি হয় ইলাহাবাদ হাই কোর্টের বিচারপতি রাজীবলোচন শুক্লের বেঞ্চে। গত ১৫ মে ওই মামলায় পাঁচ অভিযুক্তকে জামিন দেওয়ার সময়ে বিচারপতির পর্যবেক্ষণ, আমিষ খাবারের উচ্ছিষ্ট গঙ্গায় ফেলে দেওয়ায় ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে।

উল্লেখ্য, ধৃতদের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে মামলা রুজু হওয়ার পরে আরও একটি অভিযোগ দায়ের হয়। নৌকার মালিক অভিযোগ করেন, অভিযুক্তেরা তাঁকে ভয় দেখিয়ে জোর করে নৌকাটি নিয়ে গিয়েছিলেন। অভিযুক্তদের জামিন দেওয়ার সময়ে বিচারপতি জানান, তাঁদের বিরুদ্ধে যে ধারাগুলি দেওয়া হয়েছে, তার কোনওটিতেই সাত বছরের বেশি শাস্তির বিধান নেই। পাশাপাশি তাঁরা যে জোর করে নৌকা কেড়ে নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে, সেটি নিয়েও সন্দেহ প্রকাশ করেছে আদালত। নৌকার মালিক কেন প্রথমেই এ বিষয়ে অভিযোগ জানাননি, সেই প্রশ্ন তোলে আদালত।

Allahabad High Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy