ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহে নাগরিকদের জম্মু ও কাশ্মীর এড়ানোর পরামর্শ দিল একাধিক দেশ। বৃহস্পতিবার আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর তাদের দেশের নাগরিকদের ভারতে আসার ক্ষেত্রে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে।
নয়াদিল্লির মার্কিন দূতাবাসের তরফে ভারতে থাকা আমেরিকার নাগরিকদের ভারত-পাক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় যেতে নিষেধ করা হয়েছে। পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করার কথা বলা হয়েছে। ভারতের মার্কিন দূতাবাসের তরফে বলা হয়েছে, তারা পরিস্থিতির উপর নজর রাখছে।
ব্রিটেনের বিদেশ দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে ভারত-পাক সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে যেতে নিষেধ করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া জম্মু ও কাশ্মীর যেতেও নিষেধ করা হয়েছে। কারণ হিসাবে বলা হয়েছে, এই এলাকাগুলিতে সন্ত্রাসবাদী কার্যকলাপের ঝুঁকি রয়েছে। সিঙ্গাপুরের তরফেও একই নির্দেশিকা দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারত। সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। জবাবে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বেশ কিছু অংশে প্রত্যাঘাত করা হয়। ভারতীয় সেনার দাবি, পাকিস্তানের ন’টি জায়গায় হামলা চালানো হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিঘাঁটি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা