Advertisement
E-Paper

বোনকে আচমকা উপহার দাদার, বাক্স খুলে কেঁদেই ফেললেন তরুণী! কী ছিল ভিতরে?

ভাইরাল একটি ভিডিয়োতে দেখা গিয়েছে দাদা তাঁর বোনকে জন্মদিনের উপহার দিচ্ছেন। বোন সেই উপহার পেয়ে খুশিতে ডগমগ। আচমকা দাদার থেকে এমন একটি উপহার পেয়ে আবেগ ধরে রাখতে পারেনি বোন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২২ ১৯:১৪
দাদার উপহার পেয়ে খুশিতে ডগমগ বোন।

দাদার উপহার পেয়ে খুশিতে ডগমগ বোন। ছবি: টুইটার

ভাইফোঁটা থেকে শুরু করে রাখিপূর্ণিমা, বছরভর নানা উৎসবে প্রতিফলিত হয় ভাই-বোনের সম্পর্কের বাঁধন। দাদা তাঁর আদরের বোনকে নানা উপহার দিয়ে থাকেন। তবে না চেয়েই পেয়ে যাওয়া যে কোনও আচমকা উপহারের আনন্দই আলাদা। সেই আনন্দের ঝলক ক্যামেরাবন্দি হয়ে ভাইরাল হল নেটমাধ্যমের পর্দায়।

সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল একটি ভিডিয়োতে দেখা গিয়েছে দাদা-বোনের কীর্তি। দাদা তাঁর বোনকে জন্মদিনের উপহার দিচ্ছেন। বোন সেই উপহার পেয়ে খুশিতে ডগমগ। আচমকা দাদার থেকে এমন একটি উপহার পেয়ে আবেগ ধরে রাখতে পারেনি বোন। আনন্দে তাঁর চোখে জল চলে এসেছে।

দাদার কী এমন উপহার বোনকে আনন্দে কাঁদাল?

আদরের বোনকে একটি স্কুটার উপহার দিয়েছেন দাদা। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি ছোট্ট উপহারের বাক্স বোনের হাতে তিনি ধরিয়েছেন। দাদার পাশেই দাঁড়িয়ে উপহার খুলছেন বোন। খুলেই চমকে ওঠেন তিনি। বাক্সের ভিতর রাখা ছিল একটি চাবি। গাড়ির চাবি পেয়েছেন, বুঝতে পেরেই আনন্দে লাফিয়ে ওঠেন বোন। দাদা তাঁকে আঙুল উঁচিয়ে দেখিয়ে দেন, সামনের একটি স্কুটার। সেটাই বোনের জন্য কেনা তাঁর উপহার, যার চাবি তিনি বোনের হাতে তুলে দিয়েছেন।

চাবির সেই বাক্স হাতে নিয়ে কেঁদে ফেলেন তরুণী। দাদাকে আনন্দে তিনি জড়িয়ে ধরেন। বোনকে খুশি করতে পেরে দাদাও বেজায় খুশি। ভাই-বোনের এমন মধুর সম্পর্ক নেটাগরিকদের মনও ছুঁয়ে গিয়েছে। ভিডিয়োটি গত ৩০ অক্টোবর ইনস্টাগ্রামে আপলোড করা হয়েছিল। তার পর থেকে প্রচুর মানুষ ভিডিয়োটি দেখেছেন, তাঁর নীচে নানা মন্তব্য করেছেন। ভাই-বোনকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন সকলে।

Viral Video Brother Sister Bonding Gifts
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy