Advertisement
E-Paper

মায়ের সঙ্গে পরকীয়া, ঝামেলার পর শিশুকে সুইমিং পুলে ডুবিয়ে মারলেন নিরাপত্তারক্ষী!

পুলিশ জানিয়েছে, মৃত শিশুর মায়ের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন অভিযুক্ত। সম্প্রতি তাঁকে এড়িয়ে চলছিলেন মহিলা। সেই আক্রোশেই স্কুল থেকে ফেরার পথে শিশুটিকে অপহরণ করেন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৩ ১১:১৬
৭ বছরের শিশুকে খুনের অভিযোগ নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে।

৭ বছরের শিশুকে খুনের অভিযোগ নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। প্রতীকী ছবি।

৭ বছরের শিশুকে খুনের অভিযোগ উঠল এক নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। অভিযোগ, শিশুর মায়ের সঙ্গে ঝামেলা চলছিল নিরাপত্তারক্ষীর, সেই আক্রোশ থেকেই এই খুন তিনি করেছেন।

ঘটনাটি মহারাষ্ট্রের থানের। অভিযুক্তের নাম নিতিন কাম্বলে। তিনি একটি আবাসনে নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করেন। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর মায়ের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সেই সূত্রে কিছু দিন আগে তাঁদের ঝামেলা হয়। পুলিশ জানতে পেরেছে, নিতিনকে সম্প্রতি এড়িয়ে চলছিলেন ওই মহিলা। তার পরেই শিশুটিকে খুনের সিদ্ধান্ত নেন তিনি।

অভিযোগ, শিশুটিকে স্কুল থেকে ফেরার পথে অপহরণ করেন নিতিন। তার পর যে আবাসনে তিনি কাজ করেন, তার সুইমিং পুলে ডুবিয়ে খুন করেন ওই শিশুকে।

স্কুল থেকে বাড়ি না ফেরায় শিশুর খোঁজ শুরু করে পরিবার। পুলিশে খবর দেওয়া হয়। পুলের জল থেকে উদ্ধার হয় শিশুর মৃতদেহ। দায়ের করা হয় খুনের মামলা। পুলিশ জানিয়েছে, শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকেও গ্রেফতার করেছে পুলিশ। তিনি প্রায়ই শিশুটিকে স্কুল থেকে আনতে যেতেন। সেই সুযোগকেই কাজে লাগিয়ে খুনের ছক কষেন।

কী ভাবে শিশুটিকে খুন করা হল, কী উদ্দেশ্য ছিল অভিযুক্তের, শিশুটির মায়ের সঙ্গে এই ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সমস্ত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

Maharashtra Crime Murder Case Child death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy