Advertisement
E-Paper

প্রেমিকের সঙ্গে ছক কষে স্বামীর গলার নলি কেটে খুন! গ্রেফতার তরুণী-সহ ৪

যুবককে খুনের অভিযোগে তাঁর স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ওই তরুণীর প্রেমিক ও আরও দু’জন। তাঁরা বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২২ ১৭:২৭
স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক তরুণী ও তাঁর প্রেমিককে।

স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক তরুণী ও তাঁর প্রেমিককে। প্রতীকী ছবি।

প্রেমিকের সাহায্যে স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল এক তরুণীকে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তরুণীর প্রেমিক ও তাঁর দুই সহযোগীকেও। ঘটনাটি নভি মুম্বইয়ের নিউ পানভেল এলাকার।

সংবাদ সংস্থা সূত্রে খবর, গত ১৭ নভেম্বর নিউ পানভেল এলাকায় সিডকো গার্ডেনের মধ্যে এক যুবকের দেহ উদ্ধার করা হয়। তাঁর গলার নলি কাটা ছিল। পরে যুবকের দেহ চিহ্নিত করা হয়। ২২ বছর বয়সি ফারুখ ব্যাপারী নামে ওই যুবক নিউ পানভেল এলাকার বাসিন্দা বলে জানতে পারে পুলিশ।

এই ঘটনায় খুনের মামলা রুজু করা হয়। তদন্তে নেমে শফিকুল আহমেদ নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ওই যুবক বাংলাদেশের নাগরিক। তবে তিনি থাকতেন পশ্চিমবঙ্গে। তাঁকে জেরা করেই যুবকের মৃত্যুর রহস্যের কিনারা করেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, জেরায় ওই যুবক আসমিরা খাতুন ব্যাপারী নামে এক তরুণীর কথা জানান। আসমিরা সম্পর্কে ফারুখের স্ত্রী। ওই তরুণীর কথাতেই তিনি খুন করেন বলে জেরায় জানান যুবক। তার পরই স্বামীকে হত্যার অভিযোগে ওই তরুণীকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, যুবককে খুন করতে শফিকুল তাঁর দুই সহযোগীকে ডেকে পাঠিয়েছিলেন। তাঁরাও পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাঁদেরও গ্রেফতার করা হয়েছে।

ধৃত চার জনকেই পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে পানভেল আদালত। প্রেমের সম্পর্কের জন্যই স্বামীকে ওই তরুণী খুন করেছেন বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।

Crime national news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy