Advertisement
E-Paper

মদ খেয়ে পেটাতেন স্বামী, বদলা নিতে হাত-পা বেঁধে স্বামীর গায়ে আগুন লাগালেন স্ত্রী

স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে তাঁরই গায়ে আগুন লাগালেন ওই মহিলা। তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্ত্রীকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ ১৮:১০
স্বামীকে শিক্ষা দিতে তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানোর অভিযোগ উঠল মহিলার বিরুদ্ধে।

স্বামীকে শিক্ষা দিতে তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানোর অভিযোগ উঠল মহিলার বিরুদ্ধে। প্রতীকী ছবি।

মদ্যপান করে প্রায়ই মারধর করতেন স্বামী! তাই স্বামীকে ‘উচিত শিক্ষা’ দিতে তাঁর হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ছাতরা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, হাজারিবাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জয়পুর গ্রামের বাসিন্দা ৩০ বছর বয়সি বিনোদ ভুঁইয়া। তাঁর অবস্থা আশঙ্কাজনক। স্বামীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে যুবকের স্ত্রী রুতি দেবীকে। শনিবার এই খবর প্রকাশ্যে এসেছে।

দু’বছর হল বিয়ে হয়েছে ওই দম্পতির। তাঁদের কোনও সন্তান নেই। গ্রামবাসীরা দাবি করেছেন, এক বছর আগে স্বামীকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিলেন ওই মহিলা। পুলিশ জানিয়েছে, মত্ত অবস্থায় প্রায়শই স্ত্রীকে মারধর করতেন ওই যুবক। স্বামীর অত্যাচারের বদলা নিতে তাই মুখিয়ে ছিলেন ওই মহিলা।

গত শুক্রবার মদ্যপান করে বাড়ি ফিরেছিলেন ওই যুবক। এর পরই তাঁর হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ উঠেছে ওই মহিলার বিরুদ্ধে। স্বামীকে জ্বালিয়ে দেওয়ার পর ঘরে তালা দিয়ে পালিয়ে যান ওই মহিলা। যুবকের চিৎকার শুনে ছুটে আসেন পড়শিরা। তার পর তাঁরা ঘরের দরজা ভেঙে অগ্নিদগ্ধ অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

Crime national news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy