Advertisement
E-Paper

বাংলাদেশ হয়ে এলপিজি আনতে চায় ত্রিপুরা

নতুন বটলিং প্ল্যান্টের জন্য বাংলাদেশের মধ্য দিয়ে এলপিজি-র ট্যাঙ্কার আনতে চায় ত্রিপুরা সরকার। বিষয়টি ইন্ডিয়ান অয়েলকে খতিয়ে দেখতে অনুরোধ করা হয়েছে বলে বুধবার মহাকরণে জানিয়েছেন খাদ্যমন্ত্রী ভানুলাল সাহা।

বাপি রায়চৌধুরী

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৫ ০৩:৩১

নতুন বটলিং প্ল্যান্টের জন্য বাংলাদেশের মধ্য দিয়ে এলপিজি-র ট্যাঙ্কার আনতে চায় ত্রিপুরা সরকার। বিষয়টি ইন্ডিয়ান অয়েলকে খতিয়ে দেখতে অনুরোধ করা হয়েছে বলে বুধবার মহাকরণে জানিয়েছেন খাদ্যমন্ত্রী ভানুলাল সাহা। তিনি বলেন, পাহাড়ি রাস্তা খারাপ থাকায় বর্ষার সময় প্রায়ই বাল্ক গ্যাসের ট্যাঙ্কার আসতে পারে না। তাই মাঝে মাঝেই রান্নার গ্যাসের সংকট দেখা দেয়।

ত্রিপুরায় একটি বটলিং প্ল্যান্ট করতে রাজ্য সরকার বহুদিন ধরেই কেন্দ্রের কাছে দাবি জানাচ্ছে। এখন যে’টি আছে তাতে দিনে ৯-১০ হাজার সিলিন্ডারে গ্যাস ভরা যায়। অথচ রাজ্যে দৈনিক চাহিদা ১২ হাজার। বাকিটা শিলচর থেকে আনতে হয়। বোধজং নগরে নতুন যে প্ল্যান্ট হচ্ছে, তাতে দৈনিক ১৮ হাজার সিলিন্ডারে গ্যাস ভরা যাবে। ভানুবাবু জানান, এই প্ল্যান্টের জন্যে বাল্ক এলপিজি যদি বাংলাদেশের আশুগঞ্জ বা চট্টগ্রাম বন্দর দিয়ে আনা হয়, তাতে সময় যেমন কম লাগবে, বর্ষার সময়ে কোনও অসুবিধাও হবে না।

কিছু দিন আগে আশুগঞ্জ বন্দর দিয়ে অন্ধ্রপ্রদেশ থেকে ৩৫ হাজার টন চাল ত্রিপুরায় এনেছে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া। হলদিয়া থেকে ত্রিপুরায় এলপিজি-র ট্যাঙ্কারগুলি আনতে বিপুল সময় লাগে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy