Advertisement
E-Paper

ভিনসেন্ট এক্কার সমাধির মাটি নিতে অস্বীকার করলেন ছেলে

ঝাড়খণ্ডের একমাত্র মরণোত্তর ‘পরমবীর চক্র’ পুরষ্কারপ্রাপ্ত আলবার্ট এক্কার সমাধির মাটি মুখ্যমন্ত্রী রঘুবর দাসের হাত থেকে নিতে অস্বীকার করলেন তাঁর পরিবার। ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের ভারতীয় সেনাবাহিনীর শহিদ আলবার্ট এক্কার আজ ছিল মৃত্যুদিন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৫ ০২:৪৫

ঝাড়খণ্ডের একমাত্র মরণোত্তর ‘পরমবীর চক্র’ পুরষ্কারপ্রাপ্ত আলবার্ট এক্কার সমাধির মাটি মুখ্যমন্ত্রী রঘুবর দাসের হাত থেকে নিতে অস্বীকার করলেন তাঁর পরিবার। ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের ভারতীয় সেনাবাহিনীর শহিদ আলবার্ট এক্কার আজ ছিল মৃত্যুদিন। সকাল থেকেই রাঁচির আলবার্ট এক্কার চকে ছিল নানা অনুষ্ঠান। দুপুরে একটা নাগাদ হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রী একটি কলসি নিয়ে আলবার্ট এক্কার বাড়ি গুমলার জারি গ্রামে পৌঁছান। আগরতলায় রয়েছে আরবার্ট এক্কার সমাধি। ঝাড়খণ্ড সরকারের দাবি, ওই মাটি তারা এনেছে আগরতলার আলবার্ট এক্কার সমাধি থেকে। মুখ্যমন্ত্রীর কলসিতে আনা মাটি এক্কার ছেলে ভিনসেন্ট এক্কা নিতে অস্বীকার করেন। তাঁর দাবি, তিনি বা তাঁর পরিবারের কেউ এখনও বাবার সমাধি দেখেননি। আগরতলার সমাধি থেকে যখন মাটি আনা হল তখন তাঁদের পরিবারকে কেন সেখানে নিয়ে যাওয়া হয়নি? তা ছাড়া যে মাটি আনা হয়েছে তা ওই সমাধিরই মাটি কিনা তারও পরীক্ষা দরকার। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী ডিসিকে দশ দিনের মধ্যে এক্কার পরিবারের সদস্যদের আগরতলায় নিয়ে গিয়ে মাটি সংগ্রহের নির্দেশ দেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy