Advertisement
E-Paper

১০ মিনিটেই জামিন পেলেন খালেদা জিয়া

আত্মসমর্পণ করার ১০ মিনিটের মধ্যেই জামিন পেয়ে গেলেন আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সোমবার ঢাকার এক আদালতে আত্মসমর্পণ করেন বিএনপি নেত্রী। মামলাটির পরবর্তী শুনানি হবে ২৮ ডিসেম্বর।

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৫ ০৪:১৫

আত্মসমর্পণ করার ১০ মিনিটের মধ্যেই জামিন পেয়ে গেলেন আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সোমবার ঢাকার এক আদালতে আত্মসমর্পণ করেন বিএনপি নেত্রী। মামলাটির পরবর্তী শুনানি হবে ২৮ ডিসেম্বর। ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। অভিযোগ, বিপুল পরিমাণ ঘুষ নিয়ে অভিযুক্তরা বাংলাদেশের তিনটি প্রাকৃতিক গ্যাস উৎপাদন ক্ষেত্র থেকে কানা়ডার একটি সংস্থাকে গ্যাস উত্তোলনের অনুমতি দেন। এর ফলে বাংলাদেশ সরকারের ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি হয়েছিল। সেই মামলাতেই সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান খালেদা। তাঁর সেই আবেদন মঞ্জুর করে আদালত। এ দিন এই মামলার শুনানি ঘিরে আদালত চত্বরের নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy