Advertisement
E-Paper

আর্দ্রতা বজায় রাখতে এবং কাচের মতো স্বচ্ছতা পেতে চিচিঙ্গে দিয়ে বানিয়ে ফেলুন টোনার, প্যাক

চিচিঙ্গে খেতে ভালবাসেন না অনেকেই। কিন্তু এই চিচিঙ্গে যে ত্বকের এত উপকার করতে পারে, তা জানেন কি?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৩ ২০:৩৫
Image of woman

ছবি: প্রতীকী

এমনিতে চিচিঙ্গের নাম শুনলেই রেগে যান তানিয়া। গরমকালে পটল, ঝিঙের জায়গায় স্বাদবদলের জন্য মাঝেমধ্যে একটু চিচিঙ্গে পোস্ত খাওয়ার ইচ্ছে তো হতেই পারে। কিন্তু তাঁর জন্য বাজার থেকে সেই সব্জি বাড়িতে ঢোকাই বন্ধ হয়ে গিয়েছে। তবে যে দিন তিনি জানতে পেরেছেন যে, ত্বকের যে কোনও সমস্যায় চিচিঙ্গে দারুণ ভাবে কাজ করে, সে দিন থেকে এই সব্জিটির বিষয়ে একটু যেন দুর্বল হয়ে পড়েছেন। ঝিঙে, শসা গোত্রের সব্জি চিচিঙ্গেতে জলের পরিমাণ অনেকটাই। তাই গরমে শরীর ‘ডিহাইড্রেটেড’ হয়ে যাওয়া বা শুষ্ক ত্বকের সমস্যা থেকে মুক্তি দিতে পারে এই সব্জিটি।

Image of snake gourds

ছবি: প্রতীকী

চিকিৎসকদের মতে, ত্বকের যাবতীয় সমস্যা দূরে রাখতে গরমকাল জুড়েই পাতে চিচিঙ্গে রাখা যেতে পারে। ত্বকের স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করে এই সব্জিটি। রোদে পোড়া ত্বকের দাগ ছোপ দূর করতেও সাহায্য করে। সবচেয়ে ভাল ফল পেতে খাওয়ার পাশাপাশি দইয়ের সঙ্গে চিচিঙ্গে ব্লেন্ড করে মুখে মাখার পরামর্শও দেন অনেক রূপটান বিশেষজ্ঞই।

ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর অনেকেই টোনার ব্যবহার করেন। বাজার থেকে কেনা টোনারের বদলে চিচিঙ্গের রস মুখে মাখতে পারেন। চিচিঙ্গে কুরে, তার থেকে রস বার করে ছেঁকে নিন। এ বার ওই রসে তুলো ভিজিয়ে তা সারা মুখে মেখে ফেলুন। ফ্রিজে রাখা ঠান্ডা রস ব্যবহার করতে পারলে আরও ভাল ফল পাওয়া যেতে পারে।

Skin Skincare Homemade Toner Face Pack
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy