উৎসব যা-ই হোক, উদ্যাপনে কোনও খামতি রাখে না বাঙালি। খাওয়াদাওয়া থেকে সাজগোজ, সব কিছুই নিপুণ ভাবে করতে না পারলে ঠিক স্বস্তি হয় না। খাওয়াদাওয়া তো আছেই, তবে বড়দিনের উৎসবের অন্যতম অঙ্গ হল সাজগোজ। বড়দিন উপলক্ষে অনেকেরই নানা পরিকল্পনা থাকে। সাজ নিয়েও থাকে ভাবনাচিন্তা। ত্বকে জেল্লা আনতে প্রসাধনী তো থাকছেই, তবে ত্বক যদি ভিতর থেকে জমকালো হয়, তা হলে প্রসাধনের পরতের দরকার পড়ে না। বড়দিনের উৎসবে মেতে ওঠার আগে এখনও কিছুটা সময় আছে। ত্বকে জেল্লা আনতে ভরসা রাখতে পারেন কয়েকটি ফেসপ্যাকের উপর।
ওট্স, ময়দা এবং মধু
এই তিনটিই ত্বকের যত্নে দারুণ উপকারী। ত্বকের যত্ন নিতে ভরসা রাখতে পারেন এই উপাদানগুলির উপর। একটি পাত্রে ওটমিল, ময়দা এবং মধু একসঙ্গে নিয়ে ভাল করে মিশিয়ে নিন। তার পর ওই মিশ্রণটি ভাল করে ত্বকে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে এলে জল দিয়ে ধুয়ে নিন।
পেঁপে এবং অ্যালো ভেরা
শীতে ত্বকের যত্ন নিতে সিদ্ধহস্ত পেঁপে। এই ফলে থাকা বিভিন্ন ধরনের উপাদান ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়। তার সঙ্গে যদি জুটি বাঁধে অ্যালো ভেরা, তা হলে সুফল পেতে বাধ্য। একটি পাত্রে এক চামচ অ্যালো ভেরা এবং কয়েক টুকরো পাকা পেঁপে নিন। এ বার দু’টিকে একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। একটি থকথকে মিশ্রণ তৈরি হলে ত্বকে লাগিয়ে কিছু ক্ষণ রেখে দিন। শুকিয়ে এলে ধুয়ে নিন।
মধু, দই আর গোলাপজলের ফেসপ্যাক
১ চামচ দই, ১ চামচ মধু ও এক চামচ গোলাপজল দিয়ে একটি ফেসপ্যাক তৈরি করে নিন। রাতে এই প্যাক মুখে মেখে মিনিট ১৫ রাখুন। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, ত্বক বেশ জেল্লাদার দেখাচ্ছে। সকালে উঠেও এই প্যাক মুখে লাগিয়ে নিতে পারেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- বড়দিনের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন? এ বারের পরবে অতিথিদের জন্য মজাদার খাবার বানিয়ে নিন। মেনুতে থাক আস্ত ক্রিসমাস ট্রি। কী ভাবে বানাবেন শিখে নিন।
- বড়দিনের সান্ধ্য পার্টিতে বানাতে পারেন সুস্বাদু কিছু স্ন্যাক্স। কম তেলে বানানো যায় এমন কিছু স্ন্যাক্সের রেসিপি জেনে নিন।
- বড়দিনের পার্টির মূল আকর্ষণ হবে খাওয়ার টেবিলের সাজ, ও বাড়িতে আলোর সাজসজ্জা। কী ভাবে সাজালে অতিথিরা মুগ্ধ হবেন?
-
পরিবারের সঙ্গে আলিয়া, একাকী তমন্না, সান্টা হলেন জ্যাকলিন! বলি-তারকারা কী ভাবে উদ্যাপন করলেন বড়দিন?
-
বড়দিনের সন্ধ্যা থেকেই শুরু হবে খানাপিনা, পেট ‘যুদ্ধ’ ঘোষণা করার আগেই সন্ধির উপায় জেনে নিন
-
সুদূর আটলান্টায় সংসার তনুশ্রীর, স্বামী সুজিতের সঙ্গে প্রথম বড়দিনের পরিকল্পনা কী?
-
কারও কাছে দেবই সান্টাক্লজ়, কেউ চান অতীতে ডুব দিতে! টলিপাড়ার জেন-জ়ি তারকাদের বড়দিন কেমন?
-
বড়দিনে বাড়িতে পার্টির আয়োজন? ১০ মিনিটেই বানানো যায়, রইল এমন ৫ স্ন্যাক্স রেসিপির সন্ধান