বড়দিন, নতুন বছর মানেই বন্ধুবান্ধবের সঙ্গে পার্টির পরিকল্পনা রয়েছে। আর শীতের মরসুমে পার্টি মানেই আলমারি খুলে ভাবতে হয়, কী এমন পরা যায় যাতে গরমের অনুভূতিও হয় আবার ফ্যাশনও করা হয়। এখন উষ্ণতার সঙ্গে ফ্যাশন ও আরাম সমান ভাবে থাকা চাই-ই চাই। মহিলাদের ক্ষেত্রে শীতের পোশাকের বিকল্প অনেক। তবে পুরুষরা কী ভাবে স্টাইল করবেন শীতের মরসুমে, রইল হদিস।
ফুলস্লিভ টি-শার্ট সঙ্গে লেদার জ্যাকেট
যদি ক্যাজুয়াল সাজ বেশি পছন্দ করেন, তা হলে সুতি, উল বা নিট কাপড়ের তৈরি ফুলস্লিভ টি-শার্ট বা সোয়েট, হাইশোল্ডার জিপার টি-শার্ট পরতে পারেন। এর নেকলাইন বা কলারের ধরনেও রয়েছে ভিন্নতা। টার্টল নেক, ভি গলা বা গোল গলার সোয়েট শার্ট কিনতে পারেন। সঙ্গে একটা লেদার জ্যাকেটা আর জিন্স পরে নিলেই হল। পার্টি বা বন্ধুবান্ধবের সঙ্গে আউটিংয়ের সময়ে এমন পোশাকে সারা দিন স্বচ্ছন্দ থাকা যায়।
হুডির সঙ্গে ফেনেল চেক জ্যাকেট
বাজারে এখন বাহারি হুডির ছড়াছড়ি। ফুলস্লিভ হুডি টি-শার্ট, হুডি শার্ট, হুডি জ্যাকেট, হুডি সোয়েটার, স্লিভলেস হুডি, ব্রকলাইন হুডি সোয়েটার— অনলাইনেই হোক কিংবা নিউ মার্কেট বা শপিং মলে পছন্দ মতো হুডিটি বাছাই করে নিতে পারেন আপনি। কেবল হুডি কিনলেই হল না, ফ্যাশনিস্তা হতে হলে কিন্তু হুডিতে কেমন প্রিন্ট আঁকা রয়েছে, সেটাও লক্ষ করতে হবে। ফ্লোরাল প্রিন্ট, ডুডল প্রিন্ট, কিংবা কার্টুন প্রিন্টের হুডি এখনও ফ্যাশনে ভীষণ ‘ইন’। ফ্যাশনিস্তা হতে চাইলে হুডির সঙ্গে একটা ফেনেল জ্যাকেটও পরে নিতে পারেন। অনেকেই আছেন যাঁরা একটু বেশি শীতকাতুরে, তাঁদের জন্য এই লেয়ারিং টিপ্স আদর্শ। রাতে পার্টি করতে বেরোনোর সময় এই ধরনের পোশাক পরে নিলে স্টাইলও হবে আর ঠান্ডাও লাগবে না।
ডেনিম জ্যাকেট
সংগ্রহে একটি, দু’টি ডেনিম জ্যাকেট অবশ্যই রাখুন। নতুন বছরের পার্টি হোক কিংবা বন্ধুর জন্মদিনের পার্টি— জিন্স, সাদা টিশার্ট আর ডেনিম জ্যাকেট পরে নিলেই আপনার লুক হবে নজরকাড়া। একটা কালো আর নীল ডেনিম জ্যাকেট আলমারিতে থাকলেই আপনাকে আর শীতের পোশাক নিয়ে ভাবতে হবে না।
ব্লেজ়ার
পার্টির ভিড়ে নজর কাড়তে একটা ব্লেজ়ার রাখতেই পারেন সংগ্রহে। জিন্সের সঙ্গে একটা টি-শার্ট পরে ব্লেজ়ার পরে ফেলুন। লুকটা সম্পূর্ণ করতে একটা ভাল স্নিকার্স পরে নিন। প্রিয়জনেরও দৃষ্টি কাড়বে আপনার এই সাজ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- বড়দিনের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন? এ বারের পরবে অতিথিদের জন্য মজাদার খাবার বানিয়ে নিন। মেনুতে থাক আস্ত ক্রিসমাস ট্রি। কী ভাবে বানাবেন শিখে নিন।
- বড়দিনের সান্ধ্য পার্টিতে বানাতে পারেন সুস্বাদু কিছু স্ন্যাক্স। কম তেলে বানানো যায় এমন কিছু স্ন্যাক্সের রেসিপি জেনে নিন।
- বড়দিনের পার্টির মূল আকর্ষণ হবে খাওয়ার টেবিলের সাজ, ও বাড়িতে আলোর সাজসজ্জা। কী ভাবে সাজালে অতিথিরা মুগ্ধ হবেন?
-
পরিবারের সঙ্গে আলিয়া, একাকী তমন্না, সান্টা হলেন জ্যাকলিন! বলি-তারকারা কী ভাবে উদ্যাপন করলেন বড়দিন?
-
বড়দিনের সন্ধ্যা থেকেই শুরু হবে খানাপিনা, পেট ‘যুদ্ধ’ ঘোষণা করার আগেই সন্ধির উপায় জেনে নিন
-
সুদূর আটলান্টায় সংসার তনুশ্রীর, স্বামী সুজিতের সঙ্গে প্রথম বড়দিনের পরিকল্পনা কী?
-
কারও কাছে দেবই সান্টাক্লজ়, কেউ চান অতীতে ডুব দিতে! টলিপাড়ার জেন-জ়ি তারকাদের বড়দিন কেমন?
-
বড়দিনে বাড়িতে পার্টির আয়োজন? ১০ মিনিটেই বানানো যায়, রইল এমন ৫ স্ন্যাক্স রেসিপির সন্ধান