Advertisement
E-Paper

Exercise for men: পুরুষদের কোন ব্যায়াম নিয়মিত করা উচিত, কী বলছেন বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞরা বলছেন এই ব্যায়ামগুলি করলে দেহে বাড়বে টেস্টোস্টেরন ও ডোপামাইন ক্ষরণের মাত্রা। ফলে, কমবে চুল পড়া বা পেটে মেদ জমার প্রবণতা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ১৬:৩১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মধ্যবয়সে পৌঁছলে চুল পড়া বা ভুড়ি হয়ে যাওয়া পুরুষদের এক সাধারণ সমস্যা। বেশির ভাগ ক্ষেত্রে অকর্মণ্যতা ও আলস্য থেকে তলপেটে চর্বি জমে, ফলে মেদ অবশ্যম্ভাবী। তার উপরে অনিয়ন্ত্রিত জীবনযাত্রা ও শরীরের প্রতি অযত্ন থেকে দ্রুত চুল পড়া শুরু হয়। এর থেকে রেহাই পাওয়ার একটি সহজ উপায় হল প্রতি দিন নিয়ম করে শরীরচর্চা। তারই কিছু সন্ধান রইল।

বিশেষজ্ঞরা বলছেন এই ব্যায়ামগুলি করলে দেহে বাড়বে টেস্টোস্টেরন ও ডোপামাইন ক্ষরণের মাত্রা। ফলে, কমবে চুল পড়া বা পেটে মেদ জমার প্রবণতা।

১) স্কোয়াট: স্কোয়াট করা খুবই সহজ। হাঁটু ভাঁজ করে হাফ-সিট পজিশনে বা চেয়ারে বসার মতো করে বসুন। হাত দু’টি টানটান করে ছড়িয়ে দিন সামনে। পাঁচ মিনিট করে এ ভাবে স্কোয়াট করা অভ্যাস করুন। এর ফলে আপনার পেশি শক্ত থাকবে, ক্যালোরি ঝরবে, শরীরের পক্ষে ক্ষতিকারক ফ্যাট গলে যাবে।

স্কোয়াট করার জন্য হাঁটু  ভাঁজ করে হাফ-সিট পজিশনে বা চেয়ারে বসার মতো করে বসুন।

স্কোয়াট করার জন্য হাঁটু ভাঁজ করে হাফ-সিট পজিশনে বা চেয়ারে বসার মতো করে বসুন।

২) ভারোত্তোলন: ভারোত্তোলন বা ডেডলিফ্ট পেশির শক্তি বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ব্যায়াম। দেহের উপর ও নীচ উভয় অংশের পেশির জন্যই এটি কার্যকরী। এই ব্যায়াম করলে দেহ হবে আরও শক্তপোক্ত, সুঠাম, মেদও ঝরবে দ্রুত।

ভারোত্তলন বা ডেডলিফ্ট পেশির শক্তি বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ব্যায়াম।

ভারোত্তলন বা ডেডলিফ্ট পেশির শক্তি বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ব্যায়াম।

৩) চেস্ট প্রেস: আপনি ডাম্বেল ব্যবহার করুন বা বারবেল, চেস্ট প্রেসে আপনি একই সুফল পাবেন। এর ফলে আপনার পেক্টোরাল, ট্রা‌ইসেপ এবং ডেল্টয়েড পেশির জোর আরও বাড়বে।

Exercise Fitness Tips Squat Deadlift
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy