আনন্দবাজার ডট কম-এ কর্মরত আমাদের ধারণা, ২০২৫ সালে বেশ কিছু ভাল লেখা আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছি।
বৈষ্ণবোচিত বিনয় সহকারে আমরা এ-ও স্বীকার করে নিচ্ছি যে, আমাদের ওয়েবসাইট ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের বাংলা খবরের কাগজেও ২০২৫ সালে বেশ কিছু মনোগ্রাহী, চিত্তাকর্ষক, ভাবানোর উপযোগী এবং ভাল লেখা প্রকাশিত হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ এবং ২০২৪ সালের শেষ দিনেও আমরা পাঁচটি প্রতিষ্ঠানের বাংলা খবরের কাগজে প্রকাশিত আমাদের মতে পাঁচটি সেরা লেখা পুনঃপ্রকাশ করেছিলাম। সেই ধারা মেনে এই বছরের শেষেও কয়েক জন সহকর্মীকে অনুরোধ করেছিলাম, আনন্দবাজার সংস্থা ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের কাগজে প্রকাশিত তাঁদের সবচেয়ে পছন্দের লেখাগুলি বাছাই করে দিতে। সেই লেখাগুলিই আমরা এখানে আবার প্রকাশ করলাম। বাছাই করার ক্ষেত্রে সচেতন ভাবেই ‘স্পট নিউজ়’কে বিবেচনায় রাখা হয়নি। আমরা পছন্দ করেছি ‘ভাল লেখা’। কলকাতা এবং ঢাকা থেকে প্রকাশিত বাংলা ভাষায় মোট পাঁচটি খবরের কাগজের উত্তর সম্পাদকীয়, রবিবারের সাময়িকী অথবা বিশেষ বিভাগে প্রকাশিত লেখার মধ্য থেকেই আমরা ‘ভাল লেখা’ বেছে নিই। ঘটনাচক্রে, এ বারের সবক’টি ভাল লেখাই উত্তর সম্পাদকীয়।
উল্লেখ্য, প্রকাশিত লেখাগুলির বানান অবিকৃত রাখা হয়েছে। দ্বিতীয়ত, লেখাগুলি যে ক্রমপর্যায়ে প্রকাশ করা হল, সেগুলি তাদের মানের সূচক নয়। অর্থাৎ, এই ক্রমতালিকা কোনও ‘র্যাঙ্কিং’ নয়। লেখাগুলি রয়েছে ২০২৫ সালে তাদের প্রকাশকাল অনুযায়ী।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২০২৫ সালেও বাঙালির খাদ্যপ্রেমে চোখে পড়েছে নানা বদল। আনন্দবাজার ডট কম কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখল শেষ একটা বছরে বাঙালির খাওয়াদাওয়ার ধারায় ঠিক কী কী বদল ঘটল।
- ২০২৫-ও বলিউডের বহু তারকার জন্য নতুন ভাবে ধরা দিল। মা ও বাবা হিসাবে পথচলা শুরু করলেন বলিউডের বহু তারকা।
- কেউ বিয়ে করে আমেরিকাবাসী হয়েছেন। কেউ আবার ক্যামেরাকে সাক্ষী রেখে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। কোন কোন নায়িকা ২০২৫ সালে বিয়ে সারলেন?
-
২০২৫ সালে একাধিক টলি-তারকার ঘরে এল নতুন সদস্য! কেউ সন্তানের মুখ রাখলেন গোপন, কেউ জানালেন নাম
-
কারও দীর্ঘ দাম্পত্যে ফাটল, কারও বিয়ে ভাঙলেও অটুট বন্ধুত্ব! ২০২৫-এ টলিউডে সম্পর্ক ভাঙল কাদের?
-
‘বাংলাদেশি’ সন্দেহে গণপিটুনি, ওপারে ‘পুশব্যাক’, বিদায়ী পঁচিশে বিদ্বেষের ক্ষত
-
২০২৫ সালের সেরা পাঁচ মুখ, কাজের শুরুতেই সম্ভাবনার ইঙ্গিত দিলেন যাঁরা
-
২০২৫: যে বই আমরা পড়েছি