Advertisement
E-Paper

Hair Care: চুল পড়া ও চুলের ডগা ফাটার সমস্যা থেকে বাঁচতে চান? ব্যবহার করুন মুলতানি মাটি

দূষণ বেড়ে যাওয়া কিংবা জলে অতিরিক্ত আয়রন থাকার কারণে অকালেই চুলের ডগা ফাটা ও চুল পড়ে যাওয়া শুরু হয়ে যায়। মুলতানি মাটি ব্যবহার করলে কমবে সমস্যা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৫:২৯
চুল ভাল রাখতে পারে মুলতানি মাটি।

চুল ভাল রাখতে পারে মুলতানি মাটি। ছবি: সংগৃহীত

দূষণের কারণে প্রায় সকলেই চুল নিয়ে নানা ধরনের সমস্যায় পড়েন। চুলের ডগা ফাটা থেকে শুরু করে চুল পড়ে যাওয়া, চুলের ঠিক মতো বৃদ্ধি না হওয়া— এই সব সমস্যায় হামেশাই নাজেহাল হতে হয়। এই সব কিছুরই প্রতিকার রয়েছে মুলতানি মাটিতে। ত্বকের যত্নে ব্যবহার করতেন মুলতানি মাটি, এ বার চুল ভাল রাখতেও এটির প্রয়োগ করা শুরু করে দিন।

অতিরিক্ত চুল পড়া কমাতে

পরিবেশ দূষণ, জলে অত্যধিক আয়রন ও বেশি তেলমশলার খাবার খেলে চুল পড়ে। এই অতিরিক্ত চুল পড়া কমাতে ব্যবহার করুন মুলতানি মাটি। টকদই ও মুলতানি মাটির সঙ্গে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার মাথার ত্বকে মিশ্রণটি লাগিয়ে আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।

চুলের ডগা ফাটা কমাতে

চুলের ডগা ফেটে থাকলে চুল বেশি বাড়ে না। চুলের ডগা ফাটার সমস্যাও কমাবে মুলতানি মাটি। টকদই ও মুলতানি মাটির মিশ্রণ চুলে ভাল করে মাখিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে নিন।

চুলের বৃদ্ধির জন্য

চুল কেটেছেন সেই কবে, তার পরে আর যেন ঠিক ভাবে বাড়ছেই না চুল। সমাধান লুকিয়ে মুলতানি মাটিতেই। অ্যালোভেরা জেল, লেবুর রস ও মুলতানি মাটি মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে হালকা শ্যাম্পু করে নিন।

চুলের যত্নেও কাজে লাগতে পারে মুলতানি মাটি।

চুলের যত্নেও কাজে লাগতে পারে মুলতানি মাটি।

রুক্ষ চুলের সমস্যা থেকে বাঁচতে

রুক্ষ চুল নিয়ে সমস্যায় পড়েছেন? মুলতানি মাটি, মধু ও পাতিলেবুর রস মিশিয়ে নিয়ে পুরো চুলে লাগান। আধ ঘণ্টা রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন।

খুশকির সমস্যা কমাতে

প্রচুর খুশকি হচ্ছে? মুলতানি মাটি ব্যবহার করলে কমবে খুশকি। ১ টেবিল চামচ মেথি গুঁড়ো ঘণ্টাখানেক জলে ভিজিয়ে রাখুন। তার পরে সেই মেথি বেটে নিয়ে তাতে ৫ টেবিল চামচ মুলতানি মাটি ও সামান্য লেবুর রস মেশান। মাথার ত্বকে এই মিশ্রণটি আধঘণ্টা রেখে ঠান্ডা জলে ধুয়ে নিন।

Hair care Hair Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy