Advertisement
E-Paper

Anger: রোজ রাতেই চলছে কথা কাটাকাটি? মনে রাগ নিয়ে ঘুমনো কি স্বাস্থ্যকর

যে অনুভূতি নিয়েই ঘুমোতে যাওয়া হোক না কেন, তা সারা রাত ধরে মনের মধ্যে ঘুরপাক খায়। ফলে তা আরও ফুলেফেঁপে ওঠে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ১৯:৩৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রোজের কাজের শেষেই একে অপরের জন্য কিছুটা সময় বার করা হয়। সংসার নিয়ে আলোচনা থেকে আগামী দিনের পরিকল্পনা, সবই হয় সেই সময়ে। সব কথা ভাল দিকে গড়ায় না। কথা কাটাকাটি হয়েই থাকে। সেই রাগ থেকে যায় মনে। তার মধ্যেই ঘুম আসে। অনেক সময়ে রাতের ঘুমে প্রভাব পড়ে কর্মক্ষেত্রের ঝঞ্ঝাটেরও। হয়তো কোনও কড়া কথা শুনতে হল বিছানায় যাওয়ার আগেই। তখনও মনে রাগ নিয়েই ঘুমোতে যেতে হয়।

কিন্তু রাগ করে যে ঘুমোতে যেতে নেই, সে কথা বারবার মা-ঠাকুরমায়েরা শিখিয়েছেন। এখন চিকিৎসকরাও বলেন। এর কারণ কি জানা আছে?

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বিজ্ঞানীরা বলেন, যে অনুভূতি নিয়েই ঘুমোতে যাওয়া হোক না কেন, তা সারা রাত ধরে মনের মধ্যে ঘুরপাক খায়। ফলে তা আরও ফুলেফেঁপে ওঠে। অর্থাৎ, রাগ নিয়ে ঘুমোতে গেলে, তা আরও বাড়ে। তার জেরে নিশ্চিন্ত ঘুম হয় না। মাঝেমাঝে ঘুম ভেঙে যাওয়ার সমস্যা দেখা দেয়। দিনের পর দিন এমন হলে তার প্রভাব গিয়ে পড়ে স্বাস্থ্যের উপরে।

বিজ্ঞানীদের পরামর্শ, যে কোনও ধরনের মতপার্থক্য থাকলে ঘুমোতে যাওয়ার আগে মিটমাট করে নেওয়া দরকার। তা হলে নির্বিঘ্ন ঘুম হবে। শরীর ও মন সুস্থ থাকবে।

Angry sleep Emotions Health Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy