Advertisement
E-Paper

মোটা বলে ছেড়ে চলে যান প্রেমিকা, ঘাম ঝরিয়ে ১৩৯ কেজি থেকে ৭০ হলেন ব্যর্থ প্রেমিক

ব্যর্থ প্রেমিকের কথায়, ‘‘সব প্রত্যাখ্যানের ভাল দিক আছে। সেটা হল নতুন করে নিজেকে আবিষ্কার করা। নতুন করে শুরু করে। নিজের খামতিগুলোতে নজর দেওয়া।’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২২ ২২:৪৫
আগে যা ছিলেন এবং এখন যা হয়েছেন।

আগে যা ছিলেন এবং এখন যা হয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম।

প্রেমে পড়লে কত কিছুই না করে মানুষ। প্রেমে ব্যর্থ হলেও তাই। কেউ হন দেবদাস, কেউ আবার শুরু করেন নতুন করে। টিকটক স্টার পুভি বেছে নিয়েছিলেন দ্বিতীয় বিকল্প। প্রেমে ব্যর্থ হয়ে রোজ জিমে গিয়ে ঘাম ঝরিয়ে ৬৯ কেজি ওজন কমালেন তিনি। কারণ, প্রেমিকা ছেড়ে গিয়েছিলেন ‘খুব মোটা’ বলে। তখন ওজন ছিল ১৩৯ কেজি। এখন পুভি ৭০ কেজি।

পুভির কথায়, ‘‘সব প্রত্যাখ্যানের ভাল দিক আছে। সেটা হল নতুন করে নিজেকে আবিষ্কার করা। নতুন করে শুরু করে। নিজের খামতিগুলোতে নজর দেওয়া।’’ তাঁর প্রেমে ব্যর্থ হওয়াও তেমনটাই ছিল বলে মনে করেন তিনি। শুধুমাত্র ওজন বেশি বলে বান্ধবী ছেড়ে যাবেন, এটা ভাবতে কষ্ট হয়েছিল তাঁর। কিন্তু বাস্তবকে মেনে নেন। তার পর শুরু নিজেকে নতুন করে চেনা। সংবাদমাধ্যমকে পুভি জানান, খাওয়া-দাওয়া থেকে দৈনিক যাপনে কোনও রুটিন ছিল না। সেদিক থেকে দেখতে গেলে প্রেমিকা তাঁকে ছেড়ে গিয়ে চোখ খুলে দিয়েছেন। তাই ব্যায়াম করা শুরু করেন তিনি। আর শারীরিক ভাবে সুস্থ থাকাই তো ভাল।

কয়েক মাসের মধ্যে পেশিবহুল শরীর তৈরি করে ফেলা এই পুভি এখন নেটদুনিয়ায় ভাইরাল। তাঁর ভক্তের সংখ্যাও নেহাত মন্দ নয়। হাসতে হাসতে পুভি বলছেন, ‘‘বান্ধবী ছেড়ে যাওয়ার সময় আমার টি-শার্টের সাইজ় ছিল ডবল এক্সএল। এখন এস সাইজ়ের জামায় দিব্যি এঁটে যাই।’’

Health Gym love life Relationship
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy