Advertisement
E-Paper

আর এক ‘উরফি জাভেদ’, খবরের কাগজ দিয়ে পোশাক বানান, আবার পরেনও! 

বছর উনিশের এই তরুণী মধ্যপ্রদেশের পান্না জেলার শাহনগরের বাসিন্দা। খবরের কাগজ দিয়ে নানা রকম নকশার পোশাক এবং শাড়ি বানিয়ে তা পরে বাইরে বেরোন। ছোট ছোট রিল তৈরি করেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৮:১৪
অপেক্ষা রাই। মধ্যপ্রদেশের ‘পেপার কুইন’।

অপেক্ষা রাই। মধ্যপ্রদেশের ‘পেপার কুইন’।

তাঁর শখ খবরের কাগজের নানা রকমের পোশাক বানানো। শুধু পোশাক বানানোই নয়, সেই পোশাক পরে ছবি শ্যুটও করেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও পোস্ট করেন।

তিনি অপেক্ষা রাই। বছর ঊনিশের এই তরুণী মধ্যপ্রদেশের পান্না জেলার শাহনগরের বাসিন্দা। খবরের কাগজ দিয়ে নানা রকম নকশার পোশাক এবং শাড়ি বানিয়ে তা পরে বাইরে বেরোন। ছোট ছোট রিল তৈরি করেন। নেটমাধ্যমে অপেক্ষা ‘পেপার কুইন’ নামে পরিচিত।

অপেক্ষার এই ধরনের পোশাক আর এক জনের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি হলেন উরফি জাভেদ। কখনও সেফটিপিন, কখনও পাতা, কখনও স্বচ্ছ পোশাকে তাঁকে রাস্তায় বেরোতে দেখা গিয়েছে। আর তাঁর এই অদ্ভুত পোশাকের জন্য বার বারই নজর কাড়েন উরফি।

কাগজ দিয়ে নানা নকশার পোশাক বানিয়ে অপেক্ষা ভাইরাল তো হয়েইছেন, আর কাগজের পোশাক পরেই নেটাগরিকদের নজর কাড়ছেন মধ্যপ্রদেশের এই তরুণী।

ইনস্টাগ্রামে অপেক্ষার অনুগামীর সংখ্যা এক লক্ষ ৩৩ হাজার। শুধু পোশাক বানানোই নয়, লিপ সিঙ্কিং এবং অভিনয়েও পারদর্শী অপেক্ষা। অপেক্ষারা দুই বোন এক ভাই। তাঁর দাদা পান্নার একটি হাসপাতালে কাজ করেন। তাঁর দিদি নীলম জীববিদ্যা নিয়ে পড়াশোনা করছেন। অপেক্ষাও কলাবিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

Paper Queen Apeksha Rai Madhya Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy