Advertisement
E-Paper

স্টিলের ছাঁকনিতে ময়লা জমেছে? কোনও ঝক্কি ছাড়াই ৫ মিনিটে করে ফেলুন পরিষ্কার

ছাঁকনি সহজে পরিষ্কার হতে চায় না। এর ফলে অনেকেই বিরক্ত হয়ে পড়েন। কী ভাবে ৫ মিনিটেই হবে মুশকিল আসান, উপায় বলে দিলেন রন্ধনশিল্পী পঙ্কজ ভাদুড়িয়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৯:৩৬
চায়ের ছাঁকনি ঝকঝকে হয়ে যাবে একটি কৌশল মানলেই।

চায়ের ছাঁকনি ঝকঝকে হয়ে যাবে একটি কৌশল মানলেই। ছবি: সংগৃহীত।

ঘুম থেকে উঠে সকালে এক কাপ ধোঁয়া ওঠা চায়ে চুমুক না দিলে দিনটা শুরুই হতে চায় না। সেই চায়ে যদি কয়েক টুকরো আদা থাকে, তা হলে তো কথাই নেই। শুধু সকাল নয়, দিনের বিভিন্ন সময় বিভিন্ন রকম চা বানানো হয় হেঁশেলে। কখনও লিকার চা, কখনও দুধ চা কখনও আবার ‌ভেষজ চা। তবে যে ছাঁকনি দিয়ে চা ছাঁকছেন, সেটির অবস্থা কেমন তা খেয়ালই রাখেন না অনেকে। দীর্ঘ দিন ধরে চা ছাঁকার ফলে একটা ময়লার আস্তরণ পড়ে যায় ধাতব ছাঁকনির ভিতর। ছাঁকনির সূক্ষ্ম ছিদ্রতে ময়লা জমলে চা ছাঁকতে ভীষণ সমস্যা হয়ে যায়। কাপে চা ভর্তি হওয়ার আগে ঠান্ডা হয়ে যায়। তাই ছাঁকনিও পরিষ্কার রাখা জরুরি। কিন্তু ছাঁকনি সহজে পরিষ্কার হতে চায় না। এর ফলে অনেকেই বিরক্ত হয়ে পড়েন। কী ভাবে ৫ মিনিটেই হবে মুশকিল আসান, উপায় বলে দিলেন রন্ধনশিল্পী পঙ্কজ ভাদুড়িয়া।

এর জন্য প্রথমে গ্যাসের আঁচ বাড়িয়ে তার উপর ধাতব ছাঁকনিটি রেখে ভাল করে গরম করে নিন। ছাঁকনিটি ভাল ভাবে গরম হয়ে গেলে দেখা যাবে তার ভিতরের ময়লাগুলি পুড়ে গিয়ে কার্বনে পরিণত হয়েছে। এ বার বাসন মাজার তরল সাবান ছাঁকনির গায়ে ভাল করে মাখিয়ে নিন। এ বার একটু ঘষে নিলেই একেবারে ঝকঝকে হয়ে যাবে চায়ের ছাঁকনিটি।

Cleaning Tips Kitchen Hacks Kitchen Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy